Translate

মঙ্গলবার, ২১ মে, ২০১৯

হেযবুত তাওহিদের মুখোশ উন্মোচন সত্য জানতে এগিয়ে আসুন

হেযবুত তাওহিদের মুখোশ,
 মুসলমানদের ঈমান হরণের পায়তারা
পথভ্রষ্ট হেযবুত তওহিদের সংক্ষিপ্ত পরিচিতি

টাঙ্গাইল জেলার করটিয়ার পন্নী পরিবারের সন্তান জনাব বায়েজিদ খান পন্নী। জন্ম ১১ মার্চ ১৯২৫ ঈসাব্দ। একজন সাবেক সেক্যুলার রাজনীতির নেতা, একজন ঐতিহাসিক জমিদার পরিবারের লোক, একজন বন্য পশু শিকারী, রাইফেল হাতে দেশের বিভিন্ন বনাঞ্চলে শিকারের লোমহর্ষক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, ‘বাঘ-বন-বন্দুক’ নামক পুস্তক প্রণেতা, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বায়েজীদ খান পন্নী (১৯২৫-২০১২)।

যিনি ‘বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেও কোন সফলতার মুখ দেখেন নি’। তিনি জীবনের শেষভাগে এসে মুসলিম বিশ্বের মূল ধারা বিবর্জিত হয়ে হেযবুত তওহীদ নামে একটি দল গঠন করেন এবং ‘মোজেজার’ মাধ্যমে আল্লাহ তাকে বিশ্ব মুসলিমের ‘ইমামতি’ দিয়েছেন বলে দাবী করেন। তার বক্তব্য হল, ইসলাম ধর্ম নাকি সমূলে বিকৃত হয়ে গিয়েছে। শুধু তাই নয়। এই ধর্ম বিগত ১৩ শো বছর ধরে বিকৃত। বিশ্বের “ইসলামবিহীন” ১৬০ কোটি ‘নামের-মুসলিম’ তার ইমামতি স্বীকৃতির মাধ্যমে আবার হেদায়াতে ফিরে আসতে পারেন। তার দরজা দিয়েই এখন মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্মে ঢুকতে হবে। কেননা তিনি আল্লাহ মনোনীত ‘এমাম’। নামায পড়ার পদ্ধতির পরিবর্তন করে এক বিকৃত পদ্ধতি তারা আবিস্কার করেন। যা ইউটিউবে সহজেই পাওয়া যায়।
১৯৯৫ সালে বায়েজিদ খান পন্নী হেজবুত তওহীদ সংগঠন তৈরি করে সংগঠনের ইশতেহার প্রকাশ করেন। দলীয় ইশতেহারে প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ এবং প্রচলিত শাসন ব্যবস্থা উচ্ছেদে শারিরীক শক্তি প্রয়োগকে বাধ্যতামূলক ঘোষণা করেন।

নিজেদের নিজস্ব মতধারারার বাইরের সকলকেই অমুসলিম হিসেবে উল্লেখ করে। তথাকথিত যে কোনো ত্যাগ স্বীকার করার বিনিময়ে হলেও নিজেদের বনানো মতবাদের আইন প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞা এবং মানব সৃষ্ট সকল আইনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে দলটি কট্টর জঙ্গী সন্ত্রাসী রূপে আত্মপ্রকাশ করে।

অবশেষে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কালো তালিকাভূক্ত হয় হেযবুত তওহীদ। [দৈনিক কালের কণ্ঠ, ২৬ ফেব্রুয়ারী-২০১৫]। তাদের প্রকাশিত দৈনিক ‘বজ্রকণ্ঠ’ এবং দেশের পত্র পত্রিকা দু’টিকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে দেশবাসীকে না পড়ার নির্দেশ জারী করা হয়। [দৈনিক মানবজমিন, ২৯ ডিসেম্বর ২০১৪]

১৬ ই জানুয়ারী ২০১২ ইং সনে বায়জীদ খান পন্নী মারা গেলেও তার দলের কার্যক্রম বন্ধ হয়নি। তার স্থলাভিষিক্ত হয় এক সময়কার নোয়াখালী সোনাইমুড়ির স্থানীয় শিবির সভাপতি হোসাইন মুহাম্মদ সেলিম। সাবেক শিবির নেতা হোসাইন মুহাম্মদ সেলিমই বর্তমান হেযবুত তওহীদের কথিত এমামুযযামান।

সন্ত্রাসবাদী মনোবৃত্তিকে প্রতিপাদ্য করে যে দলের সৃষ্টি, সেই দলই বর্তমানে কৌশল খাঁটিয়ে ‘জঙ্গিবাদ বিরোধীতা, ধর্ম ব্যবসা বন্ধ কর’ ইত্যাদি শিরোনাম দিয়ে ভোল পাল্টে সরকারের চোখে ধুলা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বায়জীদ খান পন্নী প্রতিষ্ঠিত সন্ত্রাসী দল ‘হেযবুত তওহীদ’ ইসলাম ও রাষ্ট্রের জন্য ভয়ানক ক্ষতিকর হবার প্রমাণ অসংখ্য। আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। সংক্ষিপ্ত প্রবন্ধটি দীর্ঘ হয়ে যাবার শংকায় শুধুমাত্র ভ্রান্ত ও লোমহর্ষক বক্তব্যগুলো হেযবুত তওহীদ প্রকাশিত বই থেকে উদ্ধৃত করে দেয়া হবে। কুরআন ও হাদীসের আলোকে তা  খণ্ডন করা হবে না। বিজ্ঞ পাঠক/পাঠিকাগণ আশা করি নিজেরাই এসব বক্তব্যের অসারতা এবং ভ্রান্তিতা বুঝে নিতে পারবেন।

সশস্ত্র জিহাদে রত নয় এমন কেউ উম্মতে মুহাম্মদী নয়!

হেযবুত তওহীদ, করটিয়া, টাঙ্গাইল থেকে প্রকাশিত “ইসলামের প্রকৃত আকীদা, ক্রমিক নং-১” নামক বইয়ে লিখা হয়েছেঃ “উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা হল, আল্লাহ যে কাজের দায়িত্ব দিয়ে তার রসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন ও যে দায়িত্ব তিনি তার গঠিত জাতির ওপর অর্পণ করে চলে গিয়েছেন, যে বা যারা সেই কাজ চালিয়ে যাবে শুধু তারাই উম্মতে মুহাম্মদী। যারা সেই কাজ অর্থাৎ জেহাদ চালিয়ে যাবে না তারা যত বড় মুসল্লিই হন,যত বড় মুত্তাকি, আলেম দরবেশ হন না কেন-উম্মতে মুহাম্মদী নন। হাশরের দিন তার উম্মত হিসাবে রসূলের শাফায়াতের ওপর তাদের কোন দাবী থাকবে না।“ [পৃষ্ঠা নং-১৬]

এর মানে কী দাঁড়াচ্ছে? জিহাদরত নয়, এমন প্রতিটি মুসলমানই হেযবুত তাওহীদের আকীদায় উম্মতে মুহাম্মদীর গণ্ডি থেকে বেরিয়ে গেছে। জিহাদ না থাকলে নামাযের কোন দাম নেই! উপরোক্ত বইয়ের ৮ নং পৃষ্ঠায় লিখেছেঃ ‘ছাদ না থাকলে যেমন থামের কোনও দাম নেই, প্রয়োজন নেই, তেমনি জিহাদ সশস্ত্র সংগ্রাম না থাকলে নামাযেরও কোন দাম নেই।’ ইসলামের একটি মৌলিক ইবাদতকে জিহাদ না করলে ভিত্তিহীন বানিয়ে দিল হেযবুত তওহীদ। অথচ মজার বিষয় হলো তারা নিজেরাই জিহাদ তো দুরের কথা ইসলামের কোনো বিধানই সঠিকভাবে মানে না।

বর্তমানের ইসলাম প্রকৃত ইসলামই নয়

‘বর্তমান অমরা যে ধর্মটিকে এসলাম হিসেবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যতœ সহকারে পালন করার চেষ্টা কোরছেন, যে এসলামটাকে সর্বত্র স্কুল,কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হোচ্ছে সেটা প্রকৃত এসলাম নয়’। (বায়জীদ খান পন্নী রচিত ‘এসলাম শুধু নাম থাকবে’, পৃঃ ৯)

“যাত্রাদলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য, প্রকৃত এসলামের সঙ্গে বর্তমান এসলামের ততটাই পার্থক্য। এদু’টির চলার পথ সম্পূর্ণ বিপরীত”। (প্রাগুক্ত- পৃঃ ৯)

ইসলাম শুধুই যুদ্ধ করার ধর্ম

‘এ পরিবর্তনের ফলে এই সামরিক দীন পৃথিবীর অন্যান্য অসামরিক দীনের পর্যায়ে পর্যবসিত হোল অর্থাৎ খ্রীস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদী, জৈন ইত্যাদি বহু দীনের (ধর্মের) মতো আরেকটি ধর্মে পরিণত হোল যেটার উদ্দেশ্য এবাদত, পূজা, উপাসনা কোরে আত্মার চর্চা করা; রসুল যে সুশৃংখল, মৃত্যুভয়হীন দুর্ধর্ষ যোদ্ধার চরিত্রের সৃষ্টি কোরেছিলেন তার বদলে ষড়রিপুপূজয়ী ভীরু কাপুরুষ সাত্ত্বিকের দল তৈরী হল। [বায়জীদ খান পন্নী রচিত ‘এসলামের প্রকৃত সালাহ’, পৃষ্ঠা-২০]

নামায মৌলিক ইবাদত নয় বরং ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধের ট্রেনিং মাত্র!

নামায মৌলিক ইবাদত নয় বরং ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে যুদ্ধের ট্রেনিং মাত্র! ‘মসজিদ সব মুসল্লীর একই এমামের পেছনে সারিবদ্ধভাবে উঠাবসা দৃশ্য দেখে মনে হয় তারা একজন সেনাপতির নির্দেশে কুচকাওয়াজে লিপ্ত। এখানেই নেতার প্রতি অকৃত্রিম আনুগত্য ও নেতৃত্বের বৈশিষ্ট্যের উত্তম সবক বিদ্যমান। এই মিল স্বাভাবিক কারণ দু’টোরই উদ্দেশ্য এক ‘যুদ্ধ’। শুধু তফাৎ এই যে কেন যুদ্ধ? পৃথিবীর সব সামরিক বাহিনীগুলির প্রশিক্ষণের উদ্দেশ্য হোচ্ছে তাদের ভৌগলিক রাষ্ট্রগুলির রক্ষা এবং রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনে অন্য রাষ্ট্রকে আক্রমন কোরে দখল করা; আর এই উম্মতে মোহাম্মদীর প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে-সশস্ত্র সংগ্রাম কোরে সমস্ত পৃথিবীতে আল্লাহর তওহীদ ভিত্তিক দীন কার্যকর কোরে মানব জাতির মধ্যেকার সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার, অশান্তি, রক্তপাত দূর কোরে শান্তি (এসলাম) প্রতিষ্ঠা কোরে এবলিসের চ্যালেঞ্জে তাকে পরাজিত কোরে আল্লাহকে জয়ী করা। [প্রাগুক্ত, পৃষ্ঠা-২১]

আল্লাহ তা’আলা তার প্রভূত্বের আসনে নেই!

‘সমস্ত পৃথিবী যার করতলগত সেই মহা শক্তিধর দাজ্জালকে হটিয়ে দিয়ে প্রভুত্বের আসনে আল্লাহ তায়ালাকে পুনঃপ্রতিষ্ঠিত করার মতো আপাতঃ দৃষ্টিতে অসম্ভব কাজটি করার দায়িত্বে তোমরা নিজেদের নিয়োজিত করেছো’। [বায়জিদ খান পন্নী তার হেযবুত তওহীদের মোজাহেদ মেজাহেদাদের উদ্দেশ্য লিখা ছোট্ট পুস্তিকা ‘আসমাঈ ওয়া আত্তাবেয়্যু, পৃষ্ঠা-৬] নবীর ইন্তেকালের ৭০ বছর পরের কেউ প্রকৃত উম্মতে মুহাম্মদী নয়! “অর্থাৎ তাঁর উম্মাহ পৃথিবীতে থাকবে ৬০/৭০ বছর, তারপর যেটা হবে সেটা নামে মাত্র উম্মতে মোহাম্মদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মোহাম্মদী নয়”। (বায়জীদ খান পন্নী রচিত ‘এসলামের প্রকৃত রূপরেখা’ পৃষ্ঠা-৪৯)

শুধু ইসলাম নয় বরং সকল ধর্মই চিরন্তন!

‘দীন শব্দের অর্থ জীবনব্যবস্থা আর কাইয়্যেমাহ শব্দটি এসেছে কায়েম থেকে যার অর্থ প্রতিষ্ঠিত, আদি, শাশ্বত, চিরন্তন। যা ছিল, আছে, থাকবে। সনাতন শব্দের অর্থও আদি, শাশ্বত, চিরন্তন। এই হিসাবে আমরা বলতে পারি, স্রষ্টার প্রেরিত সকল ধর্মই সনাতন চিরন্তন’। (হেযবুত তওহীদের প্রকাশিত প্রবন্ধ ‘সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা’, পৃষ্ঠা-৩-৪)
হেযবুত তাওহীদের আকীদা অনুপাতে ইহুদী, খ্রীস্টান এবং হিন্দু ধর্মও চিরন্তন ধর্ম?

পন্নী সাহেবের ভাষণ আল্লাহরই বাণী আর তার বক্তব্য কুরআন পর্যায়ের!

‘সমস্ত কোরআনকে আল্লাহ যেভাবে উনিশ সংখ্যার জালে আষ্ঠেপৃষ্ঠে বেঁধেছেন, ঠিক একইভাবে সেদিন এমামের সংক্ষিপ্ত ভাষণটিকে আল্লাহ বাঁধলেন তিন সংখ্যার জাল দিয়ে। উদ্দেশ্য এক অর্থাৎ সত্যায়ন। এর দ্বারা আল্লাহ এটাই প্রকাশ কোরছেন যে, ঐ ভাষণে যে কথাগুলো বলা হোয়েছে এগুলো যে মানুষটি বোলছেন তাঁর স্বরচিত কথা নয়, এগুলো আমারই (আল্লাহর) কথা এবং তিনি আমারই মনোনীত ব্যক্তি’। [আল্লাহর মো’জেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা-২৪]
‘আল্লাহ সংখ্যার মো’জেজা দ্বারা পবিত্র কোর’আনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে এমামের সেদিনের ভাষণটিকেও তিন সংখ্যার মো’জেজা দিয়ে সত্যায়ন করেছেন, এই দৃষ্টিকোণ থেকে আল কো’আন ও এমামের ভাষণটি একই পর্যায়ভূক্ত হোয়ে যায়। [প্রাগুক্ত, পৃষ্ঠা-৩৩]

রোজা না রাখলে কেউ জাহান্নামে যাবে না!

‘আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, পরিশুদ্ধ করতে চান। তাই তিনি ইসলামের ভিতরে যে কোনো বাড়াবাড়িকে হারাম করেছেন। সওম না রাখার জন্য তিনি কাউকে জাহান্নামে দিবেন বা শাস্তি দিবেন এমন কথা কোর’আনে কোথাও নেই। [বর্তমান এমাম হোসাইন মুহাম্মদ সেলিমের লেখা-সওমের উদ্দেশ্য, পৃষ্ঠা-১৪]

জিহাদকারীর সম্মান নবীদেরও উপরে

হেযবুত তওহীদ প্রকাশিত বইয়ে তাদের আকীদা লিখা হয়েছেঃ “তওহীদের ওপর ঈমানের পরই শ্রেষ্ঠ আমল ঐ তওহীদ প্রতিষ্ঠার জেহাদ বলেই তার পুরস্কার আল্লাহ রেখেছেন ইসলামের শ্রেষ্ট পুরস্কার ও সম্মান, যে পুরস্কার ও সম্মান কয়েকটি বৈশিষ্ট্যে আল্লাহর নবীদেরও ছাড়িয়ে গেছে।’ [ইসলামের প্রকৃত আকীদা, পৃষ্ঠা-১৭] যে নবীদের মাধ্যমে জিহাদের বিধান নাজিল হল, সেই নবীর সম্মানের চেয়ে বিধান পালনকারীর সম্মান বেড়ে যায়? নাউজুবিল্লাহ! এর মানে নবীদের চেয়ে তার উম্মতের মর্যাদা বেশি?

হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ নবী ছিল?

“ভারতীয় মোসলেম চিন্তাবিদ ও এসলামিক দার্শনিকগণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে যেসব সুচিন্তিত মতামত রেখেছেন এবং কোর’আন হাদিসের আলোকে তাঁর সম্বন্ধে যে বক্তব্য দিয়েছেন ঐসব মতামতও বক্তব্য বিচার-বিশ্লেষণ করে এই ধারণা সৃষ্টি হয় যে, শ্রীকৃষ্ণ একজন নবী। [শোষণের হাতিয়ার, পৃষ্ঠা-৬৫, লেখক- হোসাইন মোহাম্মদ সেলিম, এমাম, হেযবুত তাওহীদ, প্রকাশক-তওহীদ প্রকাশন, দ্বিতীয় প্রকাশ-২০ ফেব্রুয়ারী-২০১৫ ঈসায়ী] নাউজুবিল্লাহি মিন জালিক। হিন্দুদের এক কাল্পনিক দেবতা নবী ছিলেন? যে কৃষ্ণ হিন্দুদের বই অনুপাতেই একজন নারীলোভী এবং আপন মামার বিবি রাধাকে ভাগিয়ে বিয়েকারী। এমন অসৎ চরিত্রের অধিকারী ব্যক্তি কিভাবে নবী হতে পারেন?

নবীরা যেখানে ব্যর্থ পন্নী সাহেব সেখানে সফল!

‘একদম মহাসত্য পেয়েও যেখানে নবী রসুলদের মধ্যে অনেকে ব্যর্থ হোয়েছেন, পারেন নি, সেখানে আমি কে। আমি তো কেউ না, কিছুই না। কি হবে, কি হবে না- এই সংশয় আমার ছিল ২০০৮ সনের ফেব্রুয়ারীর দুই তারিখ পর্যন্ত, পূর্ণভাবে ছিল। যদিও সেটা আমাকে দমাতে পারে নি, এজন্য যে আমি চেষ্টা কোরে যাবো, নবী রসুলরা পারেন নি আর আমি কে? আমি চেষ্টা কোরে যাবো। মো’জেজার দিনটায় আল্লাহ আমার সব সংশয় অবসান কোরেছেন, জানিয়ে দিলেন নিজে যে, হবে, উনি কোরবেন, আমি না।’ (আল্লাহর মো’জেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা-৬৮)

ইবাদত ও সালাত আলাদা বস্তু!

‘আল্লাহ মুসা (আ.) কে বলেছেন ,আমিই আল্লাহ,আমি ব্যতীত কোন এলাহ (হুকুমদাতা) নেই, অতএব আমার এবাদাত কর এবং আমার স্মরণার্থে সালাহ কায়েম কর (সূরা ত্বা-হা:১৪) এমনই আরো অনেক আয়াত থেকে সুস্পষ্ট হয়ে যায় যে এবাদত ও সালাহ আলাদা বিষয় । প্রকৃতপক্ষে এবাদত হচ্ছে আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব’। (হেযবুত তওহীদ প্রকাশিত ‘চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের অপরিহার্যতা’ পৃষ্ঠা-৯)

নাস্তিকের বিশ্বাসের স্বাধীনতা সংরক্ষণ করা ঈমানদারদের দায়িত্ব

নাস্তিক বা আস্তিক যে কোনোটি হওয়ার স্বাধীনতা আল্লাহই মানুষকে দিয়েছেন। তাই যারা বিশ্বাস করেন যে নিখুঁত সৃষ্টি আছে, কিন্তু তার কোন স্রষ্টা নেই, তাদের এই বিশ্বাস করার স্বাধীনতা (Freedom of thinking) সংরক্ষণ করাও একজন প্রকৃত ধার্মিকের কর্তব্য। (চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের অপরিহার্যতা, পৃষ্ঠা-১৩)

গান-বাদ্য নৃত্য অভিনয় সবই জায়েজ!

‘কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হোয়েছে সেগুলি ছাড়া আর সবই বৈধ। এখন কোরআনে দেখুন গান, বাদ্যযন্ত্র, চলচিত্র, নাট্যকলা, অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, ভাষ্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম কোরেছেন কিনা? যদি না কোরে থাকেন তাহলে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ যেটিকে বৈধ কোরেছেন সেটিকে কোন আলেম, মুফতি,ফকীহ, মোফাসসের হারাম করার অধিকার রাখেন না’। (আসুন সিস্টেমটাকেই পাল্টাই, পৃষ্ঠা-১২)

দাজ্জাল কোন প্রাণী নয় বরং দাজ্জাল হল ‘ইহুদী খ্রষ্টান সভ্যতা

‘পাশ্চাত্য বস্তুবাদী ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই হচ্ছে বিশ্বনবী বর্ণিত সেই দাজ্জাল, যে দানব ৪৭৫ বছর আগেই জন্ম নিয়ে তার শৈশব, কৌশর পার হয়ে বর্তমানে যৌবনে উপনীত হয়েছে এবং দোর্দ- প্রতাপে সারা পৃথিবীকে পদদলিত করে চলছে; আজ মুসলিমসহ সমস্ত পৃথিবী অর্থাৎ মানবজাতি তাকে প্রভু বলে মেনে নিয়ে তার পায়ে সাজদায় পোড়ে আছে।’ (মহাসত্যের আহ্বান-১৮)

হেযবুত তওহীদ করলে জান্নাত নিশ্চিত

“হেযবুত তওহীদে যারা সত্যিকার ভাবে এসেছ তাদের জন্য জান্নাত তো নিশ্চিত। এইখানেও যেন কারো মনে কোন সন্দেহ না থাকে যে জান্নাত নিশ্চিত। এখন কে কোথায় যাবে কোন স্তরে উন্নীত হবে ঐটা তোমাদের আমলের উপরে নির্ভর কোরবে, যে যতখানি কোরবে সে ততখানি।” (আল্লাহর মোজেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃ-৬৩)

শেষকথা : এরকম অসংখ্য কুরআন হাদীস বিরোধী এবং সামাজিক জননিরাত্তাবিরোধী বক্তব্যে ভরপুর হেযবুত তওহীদ প্রকাশিত বই পুস্তক এবং লেকচারে। আমরা ঠান্ডা মাথায় একবার ভেবে দেখি। যারা শুধুমাত্র সশস্ত্র যুদ্ধটাকেই তাদের জীবনের মূল উদ্দেশ্য বানায়। ইসলামের মৌলিক ইবাদতকে শুধুমাত্র সেই সশস্ত্র সংগ্রাম বাস্তবায়নের ট্রেনিং প্রাক্টিস মনে করে। তারা দিন দিন কতোটা হিংস্র ও ভয়ানক হয়ে উঠতে পারে এদেশের মুসলমানদের জন্য।

তারা তো একাধিক স্থানে লিখেও দিয়েছে পুরো বিশ্বের কোন মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মদীই নয়। যেহেতু সশস্ত্র সংগ্রাম করে না, তাই পুরো মুসলিম উম্মাহ উম্মতে মুহাম্মদী থেকে বেরিয়ে গেছে। হেযবুত তওহীদ নাকি প্রকৃত উম্মতে মুহাম্মদী তৈরী করতে চায়। সশস্ত্র সংগ্রাম করে তাদের কথিত এসলাম এবং মনগড়া দ্বীন কায়েম করতে চায়। তাহলে যাদের মূল বিশ্বাস ‘সশস্ত্র সংগ্রাম’ এমন সন্ত্রাসী দল কিভাবে বাংলাদেশের মত একটি শান্তিপ্রিয় দেশে অবাধে কার্যক্রম পরিচালনা করে? তা আমাদের কিছুতেই বোধগম্য নয়।

তাছাড়া পুরো ইসলাম ধর্মকে তারা অপব্যাখ্যা করে মারাত্মক ধর্ম বিকৃতি সাধনে লিপ্ত রয়েছে। প্রতিটি মুসলমানের কর্তব্য হল, এদের প্রতিহত করা। তাদের ধর্মবিকৃতির কারণে তাদের বয়কট করা। আল্লাহ তাআলা হেযবুত তওহীদ নামক ভ্রান্ত ফিরকাসহ সকল ভ্রান্ত দল থেকে আমাদের ঈমান-আমল এবং প্রিয় মাতৃভূমিকে হিফাযত করুন। আমীন।

মুফতী লুৎফর রহমান ফরায়েজী পরিচালিত আহলে হক মিডিয়ার ওয়েবসাইট থেকে নেয়া
সন্মানীত পাঠক,
 হেযবুত তাওহীদ যে গোমরাহ ও পথভ্রষ্ট এ  সমপর্কে জানতে এর চেয়ে আর বেশী তথ্যের প্রয়োজন নেই
অত্যন্ত পরিতাপের বিষয় হল অনেক লেবাসধারীর ও আনাগোনা আমরা দেখতে পাই সেখানে কিন্তু সে নিজেও পথভ্রষ্ট হচ্ছে অপরকেও পথভ্রষ্ট করছে।

এইচআরআর/পাবলিক ভয়েস
https://publicvoice24.com/2019/04/10/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%af%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%93%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b6-%e0%a6%ae%e0%a7%81/?fbclid=IwAR2anrpB1p9f6G57RYFOGuKKqE8e1keywO3wC0EI2X-557exDtEqGKcXb2c

যৌন সমস্যার সমাধান কি আসলে ১ সাপ্তাহে সম্ভব?

যৌন সমস্যার সমাধান কি ১ সাপ্তাহে সম্ভব??????
হাজারো লাখো  মানুষের মনের কথা অনেকে মনে করেন যৌন সমস্যার সমাধান ১ সাপ্তাহে বা ১ মাসেই সম্ভব আসলে  কি তাই!কারণ হাটে বাজারে এ রকম অনেক পোস্টার বিজ্ঞাপন দেখতে পাই ।  আসলে কিন্ত তা সম্পূর্ণ  ভূল ধারণা,
কারণ কারো যৌন সমস্যা ১ দিনে বা ১ মাসের সমস্যার কারণে হয়না বরং দীর্ঘ দিনের বিভিন্ন শারিরীক মানসিক  সমস্যা রোগ- শোক অনিয়ম,,হস্তমৈথুন, স্বপ্নদোষ ও শরীরের উপর অপকল্পনীয় অত্যাচার সহ অপুষ্টি ইত্যাদির কারনে হয়ে থাকে ।বিশেষত স্বপ্নদোষ আর হস্তমৈথুনের কারনে সৃষ্ঠ যৌন সমস্যা কিন্তু খুব জটিল।  অপরিনত বয়সে অপরিপক্ক হওয়ার আগে বা সাথে সাথে  যখন হস্তমৈথুন করে যৌন জীবনের শুরুতেই আগাটা ভেঙ্গে দেয়া হয় তখন আসল জিনিষটা হারিয়ে যাওয়ার কারণে যতই চেষ্টা আর চিকিৎসা গ্রহন করুননা কেন একেবারেই ১০০% সুস্হ হওয়ার আশা করা যায়না।তবে হ্যাঁ ৭০% ৮০% সুস্হ হওয়া যায় যদি নিয়মিত অভিজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া যায় কিন্তু   তার সমাধান ১ সাপ্তাহ বা ১ মাসের চিকিৎসায় স্হায়ী চিকিৎসা  কোন দিন সম্ভব না, তবে হতে পারে তা সাময়িক মাত্র। তবে সেক্সুয়াল সমস্যার জন্য ওয়ানটাইম মেডিসিন একেবারেই অনূচিত অনেক সময় দেখা যায় ওয়ানটাইম মেডিসিনে অভ্যস্হ হলে পরবর্তিতে নৃপুঃ হওয়ারও সম্ভাবনা থাকে ।

তবে স্হায়ী চিকিৎসা নিতে হলে বা স্হায়ী সমাধান পেতে হলে আবস্হা ভেদে  দীর্ঘ স্হায়ী যেমন  ৩/৬/৯/১২/মাস  নিয়মিত চিকিৎসার সাথে বিভিন্ন পুষ্টিকর খাদ্য -পথ্য সেবনের বিকল্প নেই। বাস্তব অভিগ্গতা তাই বলে। কিন্তু অনেক সময় দেখা যায়  ২/৩/৪  প্রকারের সমস্যা নিয়ে অনেক রুগি আসেন যেমন পেশাবের সাথে ধাতু যাওয়া ,স্বপ্নদোষ, হস্তমৈথুনের কারনে বীর্য পাতলা , লিঙ্গের সমস্যা টাইমিং সমস্যা ,পেটের পীডাসহ ইত্যাদি নানানবিধ শারিরীক অন্যান্য সমস্যা এখানে একটা কথা স্বরণ রাখতে হবে যে এখানে  মূলত পৃথক পৃথক ৪ টা সমস্যা  প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসার বিকল্প নেই তাই এক সাথে ৪ টার চিকিৎসা ও সম্ভব না তাই একেকটা করে ধারাবাহিক চিকিৎসা নিতে হবে । প্রত্যেকটির ব্যাপারে ৩ মাসের কোর্স নিলেও ১২ মাসের প্রয়োজন কিন্তু তা না করে ধারাবাহিক চিকিৎসা না করে অনেকে ১ মাস বা ২ মাস ঔষধ সেবন করে ক্ষান্ত হন ফলে তেমন কোন উপকার পান না এবং এতে করে  হাকিম কবিরাজ আর হারবাল ঔষধের বদনাম ছডাতে থাকেন।

 আপনি হাকিম কবিরাজদের পরামর্শে আবস্হাভেদে  কমাজকম ৩/৬ মাস  ৯ মাস বা  ১ বছর চিকিৎসা নিয়ে দেখুন কি হয়।যারা ধৈর্য্য ধরে চিকিৎসা নেন তারা আবশ্যই সুস্হ হবেন।অনেক সময় রুগির শারীরিক ও আর্থীক আবস্হা ভেদেও অনেক সময় চিকিৎসা দেয়া হয় প্রাথমিক আবস্হায় নরমাল কমদামী ঔষধ দিয়ে চিকিৎসায় আশানুরুপ ফলাফল না পেলে উচ্ছ পাওয়ারী মেডিসিন প্রয়োগ করতে হয়  যেটা সকল ডাক্তারাই করেন ,অনেক সময় রুগিরা অধৈর্য্য হয়ে হারবাল ঔষধের বদনাম করতে থাকে এবং চিকিৎসা থেকে বিরত থাকেন এটা মূলত অজ্ঞতার বহিঃপ্রকাশ হারবাল চিকিৎসাই হল আদি আসল ও নিরংস্কুশ পার্শ প্রতিক্রিয়াহীন একটি চিকিৎসা ব্যবস্হা বর্তমানে সারা পৃথিবীতে হারবাল গবেষক ও বৈজ্ঞানিকগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তাছাডা রাস্তার পাশে গাডিতে  বা বাজারে বিভিন্ন হেন্ডবিল  বা কেম্বাচারদের লিকচার শুনে কেউ প্রতারিত না হয়ে রেজিষ্টার্ড/হেকিম কবিরাজ/ ডাক্তারদের শরনাপন্ন হয়ে চিকিৎসা নেয়া বুদ্ধি মানদের কাজ।

তাছাডা আমরা
MxN মডার্ণ হারবাল গ্রুপ তথা বাংলাদেশের সর্বপ্রথম ও ১ নং এ লাইসেন্স প্রাপ্ত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী। ডাঃআলমগির মতি স্যার  এর প্রতিষ্ঠিত ও গবেষণাকৃত ঔষুধ / পথ্য সহ  দেশী বিদেশী বিভিন্ন ঔষধ/ পথ্য  দিয়ে যৌন চিকিৎসা সহ বিভিন্ন রোগের চিকিৎসা /ও  ফ্রি পরামর্শ দিয়ে থাকি।
তাছাডা আবস্হা ভেদে বিভিন্ন দেশি- বিদেশী ঔষধ সেবনের মাধমে ও চিকিৎসা সেবা দিয়ে থাকি।অত এব আপনাদের যে কোন সমস্যা যোগাযোগ করতে পারেন।


যোগাযোগ
মর্ডান হারবাল কোং লিঃ মিরসরাই চট্টগ্রাম,আঞ্চলিক  শাখা
                          ও
ভূঁইয়া ন্যাচরাল এন্ড মর্ডান হারবাল কোং  লিঃ
                    ও
প্রাকৃতিক চিকিৎসা নিতে আমাদের ভুবনে স্বাগতম
ওয়াতসাফ /ইমু
০০৯৬৬৫০৪৯৬৭৮৬৩//  01829318114
আমাদের ওয়েব
http://351224351224.blogspot.com/2018/06/blog-post_17.html?m=1

শুক্রবার, ১০ মে, ২০১৯

নূরুলগনি ইসলামী একাডেমী পরিচালকের বাণী

                

                     ‘ বিছমিল্লাহির রাহমানির রাহীম ‘
নূরুলগনি ইসলামি একাডেমী কাটাছরা মিরসরাই’র উদ্যোগে আয়োজিত ২৬ ফেব্রুয়ারী ২০১৯ রোজ মঙ্গলবার
                            ১ম বার্ষিক মাহফিল উপলক্ষে দেয়া
                                ‘পরিচালকের বাণী’
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সকল প্রশংসা আল্লাহতায়ালার জন্য যার অশেষ মেহেরবানী আর দয়ায় নূরুলগনি ইসলামি একাডেমী ১ম বর্ষ পূর্ণ করে ২য় বর্ষে পদার্পন করেছে এ জন্য শাহেনশাহে রাজাধীরাজ মহান রাব্বুল আলামিনের দরবারে  শোকর গুজার করছি ’ আলহামদুলিল্লাহ’ ।
এবং লাখো কোটি দরুদ ও ছালাম প্রেরণ করছি তাজেদার মদীনা, রাহমাতু্ল্লীল আলামিন, খাতামুন নাবিয়্যীন ওয়াল মুরছালীন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব বিন হাশেম বিন আবদুল মুনাফ  সাঃ এর উপর এবং তার প্রিয় ছাহাবী ও বংশধর সহ সকল মুত্তাকীনদের উপর ।
 সন্মানীত এলাকাবাসী,
আজকের এ মুহর্তে আপনাদের মাঝে উপস্হিত না হতে পেরে আন্তরীক ভাবে দুঃখিত।আমার অনূপুস্হিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের মুরুব্বিয়ানে কেরাম ও যুব সমাজ যারা এ পর্যন্ত প্রতিষ্ঠানের উন্নতি কল্পে এগিয়ে আসছেন, বিশেষত মাহফিল পরিচালনার ক্ষেত্রে যে আন্তরিক সহযোগিতা সহমর্মিতা দিয়ে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ রসুল সাঃ বলেছেন যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেনা সে আল্লাহর  শুকরিয়া ও আদায় করেনা।তাই আমি পুনরায় মক্কার পবিত্র ভূমি থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।দোয়া করি আল্লাহ যেন সকলের শ্রমকে কবুল ও মন্জুর করে দ্বীনের এক নিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নেন এটাই কামনা করছি আল্লাহুম্মা আমিন ।
পেয়ারে হাজেরীন,
অত্র প্রতিষ্ঠান কারো ব্যক্তিগত সম্পদ নয় বরং এটা হল ওয়াকফ্ সম্পত্তি যা জাতীয় সম্পদ,সমাজের সম্পদ,এবং আপনাদেরই সম্পদ,আপনাদেরই প্রতিষ্ঠান তাই সে হিসাবে এর রক্ষনা-বেক্ষন, সূনাম- দূর্ণাম,উন্নতি-অবনতি সব কিছুই আল্লাহর ইচ্ছা ও আপনাদের উপর নির্ভর তাই অদূর ভবিষ্যতেও আপনাদের সকলের দোয়া পরামর্শ ও সহযোগিতা এ প্রতিষ্ঠানের সাথেই থাকবে এটাই আমার প্রত্যাশা।
সন্মানীত উপস্হিতী,
অনেকের মাঝে নূরানী শিক্ষা সম্পর্কে একটি সন্দেহের অবতারনা হয়েছে যে,এখানে পডালে নাকি মাদরাসায় পডানো বাধ্যতামূলক,এ জন্য অনেকে তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে অনীহা প্রকাশ করেন। আসলে এমন ধারণা অমূলক ভিত্তিহীন।কারণ আমাদের নূরানী সিষ্টেমের প্রতিষ্ঠান গুলোর মূল উদ্যেশ্য হল কৌমলমতি শিশুদের অন্তরে ইসলামের মূল শিক্ষা তথা কোরআনের শিক্ষা আর ঈমানের নূরটা ঢেলে দেয়া।
কারণ শিশুকালের যে কোন শিক্ষা শিশুদের অন্তরে পাথরে খোদাইকরা নকসার মত অংকৃত হয়ে থাকে।যার ফলশ্রুতিতে এ শিশু বড হয়েও বিজাতীয় অপসংস্কৃতি ঈমান ও ইসলাম বিরোধী যে কোন কার্যকলাপে লিপ্ত হতে তার অন্তরে থাকা 
 কোরআন হাদিসের এই নূর বা আলো তাকে বাধা প্রদান করবে।ফলে সে ঈমানহারা হওয়ার থেকে রক্ষা পাবে। এই জন্যই আমাদের মূল টার্গেট হল ৩ বছরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ছহিহ শুদ্ধ ভাবে পডার সাথে সাথে প্রাথমিক ভাবে অজু গোসল ও নামাজের মাছায়ালা মাছায়েল গুলো শিক্ষা দান করা।এ শিশু পরবর্তি উচ্ছতর কোন শিক্ষা অর্জনে ব্যর্থ হলেও কিন্তু নামাজ রোজা কোরআন তেলাওয়াত ছহীহ শুদ্ধ ভাবে আদায়ে সক্ষম হবে।যা একজন মুসলিম হিসাবে অত্যন্ত জরুরী। এবং এর সাথে বাংলা অংক ইংরেজী ও ভূগোল ইত্যাদি পাঠ দানের মাধ্যমে একটা শিশুকে যে কোন প্রতিষ্ঠানে ৪র্থ শ্রেনীতে ভর্তি হওয়ার মত যোগ্য করে গডে তোলা হয়।এ সকল প্রতিষ্ঠান গুলো পূর্বেকার জমানার মক্তব গুলোকে আধুনিক মক্তব হিসাবে রুপান্তর করা হয়েছে।যেটা এ শতাব্দীর মুজাদ্দেদ মাওঃ কারী বেলায়েত ছাহেব রহঃ এর যুগান্তকরী সংযোজন।
সুতরাং আমাদের এ কোর্স শেষে আপনার শিশুকে যে লাইনেই পডাতে চান আপনাদেরই স্বদিচ্ছার উপর নির্ভরশীল।একান্তভাবে মাদরাসার লাইনে পডাতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।তবে মাদরাসার লাইনে পডাতে চাইলে সর্বাত্বক সহযোগিতা ও করা হবে। কিন্তু আপনার শিশুকে প্রাথমিক ভাবে কোরআনের শিক্ষা দেয়া আপনার আমার সকলের ঈমানী দায়িত্ব এবং সন্তানের অধিকার। কিন্তু এ দায়িত্ব আমরা কতটুকু পালন করেছি সেটা কিন্তু আমাদের সকল কে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহী করতে হবে।এ জন্য আমাদেরকে সচেতন হতে হবে।
হে সন্মানীত অতিথিবৃন্দ ,
আপনাদের আগমন ও পদচারনায় অত্র একাডেমী ও এলাকাবাসী আজ ধন্য ।আমরা জানি আপনারা অত্যন্ত ব্যস্ততা সত্বেও আমাদের মাঝে উপস্হিত হয়েছেন বলে আমরা এলাকাবাসী ও একাডেমী কর্তৃপক্ষ কৃতজ্ঞ।সদ্য প্রতিষ্ঠিত অত্র একাডেমী  আপনাদেরই প্রতিষ্ঠান , অত্র প্রতিষ্ঠান চায় আপনাদের মত যোগ্য খোদাভিরু দানবীর শিক্ষাবিধ ও সমাজসেবকদের অকৃত্রিম ভালবাসা ও পৃষ্ঠপোষকতা ।আমরা দোয়া করি যেন আল্লাহ তায়ালা আমাদের সকলের শ্রমকে কবুল করে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নেন আমিন।
পেয়ারে হাজেরীন,
 এখন আপনাদের সামনে  জানুয়ারী ০১৮ হইতে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আপনাদের থেকে প্রাপ্য
               দান অনূদানের সংক্ষিপ্ত হিসাব তুলে ধরছি===
      জমা -:                                          খরচ -:
ছাত্র-ছাত্রীদের ভর্তি ফিস =        ৪৬২০            শিক্ষক বেতন =         ৭৫২৫০
ছাত্র ছাত্রীদের থেকে বেতন আদায় = ১৯০৪০        নির্ন্মান /উন্নয়ন     =    ১৮৩০২৮
এককালীন চাঁদা/উন্নয়ন      = ১৫২৫১৩           উদ্বোধনী মাহফিল  =      ২১৭৮০
উদ্বোধনী মাহফিল আয়   =    ১৯৩২০          গোরাবা সহায়তা[ চাঁদা ফান্ড ]=  ৪৪৮
মাদরাসা বাডির আয় ফল বিক্রি = ৪০০          অফিসিয়াল/আসবাবপত্র ==    ৩৫৯৮৪
জাকাত                 = ১০০০        গোরাবা সহায়তা [ছদকা ফান্ত]  =   ৩৬১      
ফিতরা             =    ২২৭৫                          ===================
 ছদকা             =     ৩৫০                   সর্বমোট খরচ    ৩,১৬,৮৫১ টাকা
 ===============================          
সর্ব মোট   জমা       = ১,৯৯,৫১৮ টাকা  


সর্বমোট খরচ  =  ৩,১৬,৮৫১ টাকা
সর্ব মোট  জমা = ১,৯৯,৫১৮ টাকা
=========================
বর্তমান কর্জ = ১,১৭,৩৩৩ টাকা
সন্মানীত উপস্হিতী,
 এখন আপনাদের সামনে প্রতিষ্ঠানের সফলতার কারগুজারী তুলে ধরছি।আমাদের ২টি ফান্ড আছে চাঁদা ও ছদকা ফান্ড, চাঁদা ফান্ড থেকে প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বহন করা হয়ে থাকে এবং ছদকা ফান্ড থেকে দুস্ত ও গরীব ছাত্র ছাত্রীদের কে বিভিন্ন ধরনের সাহার্য্য সহযোগিতা করা হয়ে থাকে।
 গত বছর আমদের চাঁদা ফান্ডে কর্জ হলেও কিন্তু ছদকা ফান্ডে এখনও জমা আছে ৩২৬৪ টাকা ।আর আমাদের ছদকা ফান্ড সচল হলে এ ফান্ড থেকে দুস্হ ও গরীব ছাত্রদের যথা সম্ভব সাহার্য্য সহযৌগিতা করা হবে ইনশাআল্লাহ ।এ বছর আমরা ছাত্র/ছাত্রীদের কে সাময়ীক হালকা কিছু নাস্তার ব্যবস্তা করেছিলাম ভবিষ্যতে আরও ব্যাপক আকারে করার চিন্তাভাবনা আছে।বর্তমানে মোট ছাত্র ছাত্রী ৩২জন, আর মেধা তালিকায় ১ম শ্রেনীতে উর্ত্তীর্ণ ১৫জন ছাত্র/ছাত্রীর মধ্যে ৬ জন A+  পেয়ে কৃতকার্য হয়েছে ।এবং A+ প্রাপ্ত ৬ জন কে পুরস্কার দেয়ার ব্যবস্তা করা হয়েছে। এবং সর্বোচ্ছ ক্লাসে উপস্হিতির জন্য ৩ জন কে পুরস্কৃত করা হয়েছে।

সন্মানী উপস্হিতী ,
চলতি বছর ২০১৯ আনুমানিক খরচের বাজেট প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা  যেমন =;  
শিক্ষক বেতন বাবত =           ১,৪৪,০০০
ফ্লোর পাকা করণ বাবত  =       ৭০,০০০
দমদমা স্হাপন বাবত   ==      ২৫০০০
ক্যান্টিন/ অফিসকক্ষ তৈরী বাবত = ২৫০০০
কুতুবখানা কিতাব ক্রয়=        ২০০০০
অফিসিয়াল/বিদ্যুত/অন্যান্য  =   ২৫০০০

 সর্ব মোট বাজেট   ===  ৩,০৯০০০

সন্মানীত উপস্হিতী ,
আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল একাডেমীর ঘরর সমস্যা ,আগামী ১ বছর পর আমাদের ঘরের সংকুলান হবেনা কারণ বর্তমান আমাদের রুম হল মাত্র তিনটি, কিন্ত ক্লাসের জন্য ৪টি রুমের প্রয়োজন তাছাডা অফিস ও মতবখ এর জন্যও বিশেষ ঘরের প্রয়োজন আছে সে জন্য জরুরী ভিত্তিতে জমিনের প্রয়োজনীয়তা অনূভব করছি, যদি হয় তাহলে আপাদত সাধারণ ঘর নির্মাণ করে কার্যক্রম চালিয়ে যেতে হবে ,নতুবা ভবন নির্মানের পরিকল্পনা হাতে নিতে হবে এ জন্য সকলের দোয়া পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।এ লক্ষ পুরনে যদি ভবন নির্মাণ করতে হয় তাহলে আমাদের ভবিষ্যত পরিকল্পনা হল সাইক্লোন সেন্টারের মত করে ৪ তলা ভবন নির্মান করা, এতে করে নীচের খোলা জায়গাটা খেলাধুলা ও মাহফিলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।এবং ক্রমান্নয়ে একাডেমীর অন্যান্য কার্যক্রম পরিচালনা ও সহজ হয়ে যাবে। এ জন্য বিশেষত  সকল এলাকাবাসী সন্মানীত অতিথিবৃন্দ শুভাকাঙ্খি শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও পরামর্শ কামনা করছি।
পরিশেষে যারা অত্র একাডেমীর অগ্রযাত্রায়  মেধা, শ্রম, অর্থ ও বুদ্ধিপরামর্শ ও দোয়া দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের নেক হায়াত ও উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
                                     ইতি
                                 দোয়ার মোহতাজ
                          এম এম আবদুল্লাহ ভূঁইয়া
            খাদেম নূরুলগনি ইসলামি একাডেমী কাটাছরা জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম ।
                        ২৬/০২/২০১৯ইং






বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

আল্লাহর রসুল নাকি মুসলিম ও মুমিন ছিলেন না ? নাউয়ুবিল্লাহ ,একটি পর্যালোচনা

           আল্লাহর রসুল নাকি মুসলিম ও মুমিন ছিলেন না ?  নাউয়ুবিল্লাহ ,একটি পর্যালোচনা

                    এম এম আবদুল্লাহ ভূঁইয়া 

বর্তমান ফেতনা আর ফাসাদের যুগে একে অপরকে কাফের মুশরিক আর মুনাফিক বলাটা একেবারেই একটা পেশন হয়ে দাডিয়েছে । কিন্তু দুঃখের বিষয় কিছু গন্ড মূর্খ জাহেল বক্তা নামের কলঙ্ক  আল্লাহর রাসুল সাঃ ও ছাডেন নি ।আল্লাহর   রসুল সাঃ নাকি মুসলমান ছিলেন না। (নাউজু বিল্লাহ) 

কত বড জাহেল আর মুর্খ হলে এমন কথা বলতে পারে হায়রে জাহালাত (অজ্ঞতা, মুর্খতা) কতটুকু হলে এমনটি বলতে পারে।  আবার অন্য এক  ওয়ায়েজ বলছেন: “আমার নবী মুসলমান ও নয়, আমার নবী ইমানদারও নয়।” নাউজু বিল্লাহ।নবী মুসলমান হলে নাকি আমাদের সমান হয়ে যান। কারণ আমরাও ত মুসলমান। হায়রে আফসোস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো  বড় বলতে গিয়ে মুসলমান নয়, ইমানদার নয় বলতে হচ্ছে? নাউজু বিল্লাহ। মূলত তারা ঐ সকল ইহুদী খৃষ্টানদের মত আচরণ করছেন যারা অতি ভক্তির কারণে হযরত ওযাইর আঃ ও ঈসা আঃ কে আল্লাহর একটা অংশ তথা পুত্র বানিয়ে দিয়েছিলেন । নাউযুবিল্লাহ ।


জাহালাত বা অজ্ঞতা কত মারাত্মক আকার ধারণ করলে মানুষ এ রকম ওয়াজ করতে পারে?
এদের ওয়াজ শুনে মানুষ হেদায়ত পাওয়া তো দূরের কথা, বরং গোমরাহ হবে। এ সকল বক্তা যারা নামের সাথে কাদেরী রেজভী হাশেমী নূরী মাইজভান্ডারি    ইত্যাদি উপাধী গুলো ধারন করেন এমন সব বক্তারাই যখন  বললেন যে ' আমার নবী মুসলমান নয় বরং ইসলাম ' ' ঈমানদার নয় বরং ঈমান ' । এমন কথা জাহেল মুর্খ আর পথভ্রষ্ট ছাডা কেউ  বলতে পারেন না।  মুসলিম বা মুসলমান কী আর ইসলাম কী? ঈমান কী আর ঈমানদার কী? এই বিষয়েও  স্বল্পজ্ঞান ও যাদের নাই তারা বক্তা হয় কি ভাবে।???
ইসলাম কী ? আর মুসলমান কে? ঈমান কি আর ঈমানদার কি  তা আমরা সবাই জানি। কিন্তু অন্ধ জাহেল বক্তারা কিন্তু তাও জানেনা কিন্তু তার পরও মানুষের ঈমান হরণ করার জন্য বক্তা সেজে বসে আছে।
আমরা সর্ব প্রথম সংক্ষপে  জানার চেষ্টা করবো
মুসলিম কাকে বলে
?
মুসলিম অর্থ অনুগত ও অনুসরন করা । পরিভাষিক অর্থ হল, যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক , প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করে সে-ই মুসলিম । এ আকীদা-বিশ্বাস ও কর্মপদ্ধতির নাম 'ইসলাম' ।আর এ কর্ম পদ্ধতি মহান আল্লাহ তার হাবীব মুহাম্মদ সাঃ এর মাধ্যমে পৃথিবী বাসীকে জানিয়েছেন। মানব জাতির সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে ও বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছেন এটিই ছিল তাঁদের সবার দীন ও জীবন বিধান।সে হিসাবে এখন প্রশ্ন হল আল্লাহর রসুল সাঃ কি আল্লাহর অনুগত্য করেন নি? আমরা আবশ্যই বলবো যে আমাদের রসুল আল্লাহর আনুগত্য করার মতই করেছেন বরং পূর্ণাজ্ঞঙ্গ হক আদায় করেই করেছেন এতে কোন সন্দেহ নেই।=============
আরও একটু ব্যখ্যা সহকারে বললে আরও স্পস্ট হবে যেমন  ইসলাম অর্থ কি? মুসলিম কাকে বলে?

“ইসলাম” আরবী শব্দ যার অর্থ “আনুগত্ত করা বা আত্মসমর্পন করা”।
আর শান্তির আরবী শব্দ হচ্ছে ‘সালাম’।
আরবী ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান ‘ইবনে মানজুর’ রচিত ‘লিসানুল আরব’ এ বলা হয়েছে, ইসলাম শব্দটি ‘ইসতিসলাম’ ( ﺍﺳﺘﺴﻼﻣﺎ) শব্দ থেকে নেয়া হয়েছে যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া, আত্মসমর্পণ করা।
: আমাদের অনেকেই মনে করি – ﺳﻠﻢ এই তিনটি অক্ষর থেকে যেহেতু ইসলাম ও সালাম উভয় শব্দের উৎপত্তি, তাই উভয় এর অর্থ একই হবে।
অথচ বাস্তবে একই মূল ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। :
যেমনঃ ﺳﻠﻢ থেকে উৎপন্ন শব্দ সমূহ হলোঃ ইসলাম – ﺍﺳﻼﻡ – আত্মসমর্পণ সালাম- ﺳﻼﻡ – ভালো থাকা / শান্তি সালামা- ﺳﻠﻤﺎ – চামড়ার প্রস্তুতি (ট্যানারী) সালিমা- ﺳﻠﻴﻤﺎ – বিপদ থেকে রক্ষা পাওয়া (স্ত্রী বাচক) সালিম – ﺳﻠﻴﻢ – বিপদ থেকে রক্ষা পাওয়া (পুং বাচক) আসলাম- ﺍﺳﻠﻢ -সপে দেয়া (submit) ইসতিসলাম- ﺍﺳﺘﺴﻼﻣﺎ -আত্মসমর্পণ করা মুসাল – ﻣﺴﻞ -যাতে কোন মতদ্বন্দ হয়নি (Undisputed) : বিস্তারিত জানতে দেখুনঃ সাহিব বিন আব্বাদ [ ﺍﻟﺼﺎﺣﺐ ﺑﻦ ﻋﺒﺎﺩ ] (মৃত্যুঃ ৩৮৫ হিজরী) রচিত আল-মুহিত ফিল লুগাহ [ ﺍﻟﻤﺤﻴﻂ ﻓﻲ ﺍﻟﻠﻐﺔ ] এর ﺳﻠﻢ অধ্যায়।
: প্রসিদ্ধ ফিক্বাহ গ্রন্থ ইমাম ইবনে আবেদীন (রাহিমাহুল্লাহ) রচিত “রুদ্দুল মুহতারে” ( ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ ﻋﻠﻰ ﺍﻟﺪﺭ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﺷﺮﺡ ﺗﻨﻮﻳﺮ ﺍﻷﺑﺼﺎﺭ ) বলা হয়েছেঃ ﺍﻋْﻠَﻢْ ﺃَﻥَّ ﺍﻟْﺈِﺳْﻠَﺎﻡَ ﻋَﻠَﻰ ﻭَﺟْﻬَﻴْﻦِ : ﺷَﺮْﻋِﻲٍّ ، ﻭَﻫُﻮَ ﺑِﻤَﻌْﻨَﻰ ﺍﻟْﺈِﻳﻤَﺎﻥِ . ﻭَﻟُﻐَﻮِﻱٍّ ، ﻭَﻫُﻮَ ﺑِﻤَﻌْﻨَﻰ ﺍﻟِﺎﺳْﺘِﺴْﻠَﺎﻡِ ﻭَﺍﻟِﺎﻧْﻘِﻴَﺎﺩِ ﻛَﻤَﺎ ﻓِﻲ ﺷَﺮْﺡِ ﺍﻟْﻌُﻤْﺪَﺓِ ﻟِﻠﻨَّﺴَﻔِﻲِّ – ﺭﺩ ﺍﻟﻤﺤﺘﺎﺭ – ৬/২৯৮ : 

অর্থাৎ, “জেনে রাখো, ইসলামের অর্থ দুইটি।
ইসলামী শারীয়াতের পরিভাষায়ঃ এটার অর্থ হচ্ছে ঈমান। আভিধানিক / শাব্দিক অর্থে এর অর্থ হলোঃ আত্মসমর্পণ ﺍﻟِﺎﺳْﺘِﺴْﻠَﺎﻡِ এবং মান্য করা ﻭَﺍﻟِﺎﻧْﻘِﻴَﺎﺩِ ঠিক যেভাবে ইমাম নাসাফীর আল-উমদাহ এর ব্যাখ্যাগ্রন্থে এসেছে।”
: ইবনে তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) মাজমু আল ফাতওয়াতে বলেছেনঃ : ﻓَﺎﻟْﺈِﺳْﻠَﺎﻡُ ﻳَﺘَﻀَﻤَّﻦُ ﺍﻟِﺎﺳْﺘِﺴْﻠَﺎﻡَ ﻟِﻠَّﻪِ ﻭَﺣْﺪَﻩُ – ﻣﺠﻤﻮﻉ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ৩/৯১ . অর্থাৎ, “ইসলাম এর অর্থের মধ্যে রয়েছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।”
: ইসলামের শত্রুরা বিভিন্ন ভাবে আমাদের মধ্যে অনেক ভুল ধারনা ঢুকিয়ে দিতে চায়। যাতে আমরা প্রকৃত ইসলাম না জানি, সেটা থেকে দূরে থাকি, তাহলে তারা আমাদেরকে পরাজিত করে রাখতে পারবে। যার একটা উদাহরণ হলোঃ স্বয়ং ‘ইসলাম’ শব্দের অর্থ এর ভুল আভিধানিক অর্থের প্রচলন।
//: অনেক মুসলমান সঠিক ব্যাপারটা না জানার কারণে “ইসলাম মানে শান্তি” বলে থাকেন। ইংরেজরা যখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তখন তৎকালীন ইংরেজ গভর্ণর ডঃ ম্যাকলিকে আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরী করার দায়িত্ব দেয়।
এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক পরিভাষা; যেমন ইসলাম, ইলাহ, রব, তাওহীদ, শিরক, তাগুত, জিহাদ ইত্যাদি পরিবর্তন করে। তন্মধ্যে বাত্বিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ ও সংঘাতকে এড়ানো জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ “শান্তি” হিসেবে প্রচার করে থাকে।
জিহাদ’ সহিংস দৃষ্টিভঙ্গি এবং ইসলাম “শান্তির ধর্ম” এরকম একটি ব্যঙ্গাত্মক বিবৃতি সংক্রান্ত একটি অকৃতজ্ঞ সমালোচনার জবাবে উল্লেখিত ইসলামের ভাষাগত মৌলিক ব্যাখ্যা ও অর্থ তুলে দরা হল।
আল্লাহ বলেনঃ ‘’আর যে আল্লাহ এর উদ্দেশে আত্মসমর্পণ করেছে ও সৎকাজ করে এবং ইব্রাহিমের সুদৃঢ় ধর্মের অনুসরণ করে, তার অপেক্ষা কার ধর্ম উৎকৃষ্ট? এবং আল্লাহ ইব্রাহিমকে স্বীয় বন্ধুরুপে গ্রহন করেছিলেন।‘’ (সুরা নিসা: ১২৫)
‘’যখন তার প্রভু তাকে বলেন, তুমি আনুগত্য স্বীকার কর, সে বলেছিলঃ আমি বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম।“(আল বাকারা: ১৩১)


তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলিম শব্দের অর্থ আত্নসর্মপনকারী,  অনুগত কারী  এখন প্রশ্ন হল আমাদের নবী মুহাম্মদ সাঃ কি আত্নসমর্পনকারী ছিলেন না?  আবশ্যই তিনি আত্মসমর্পণ কারী ছিলেন তার মত আত্মসমর্পণ কারী তথা মুসলিম আর কেউ হতে পারেনা।

এখন আমি কয়েকটি কোরান মজিদের আয়াতের উল্লেখ করছি  তার অর্থ সহ যেখানে নবী রাসুলগণ নিজেদেরকে মুসলিম বলেছেন।আরবি মুসলিম শব্দের অর্থ বাংলায় যেখানে আনুগত্যকারী বলা হয়েছে সেখানে মুসলিম অর্থ মুসলিম অথবা মুসলমান  তাহলে বুঝত সহজ হবে। انا مسلم অর্থ আমি মুসলিম বা আমি মুসলমান। এ তবুও অনুবাদকারীগণ যা লিখেছেন শাব্দিক অর্থে আনুগত্যকারী তা আমি পরিবর্তন করলাম না।যা উপরে আলোকপাত করা হয়েছেকোরান মজিদে আল্লাহ বলছেন:قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163)( 162 ) আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।( 163 ) তাঁর কোন অংশীদার নেই। আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল।[ আর্তসমর্পনকারী বা মুসলিম]
সুরা আনআম।
فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۖ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72)
অর্থ: তারপরও যদি বিমুখতা অবলম্বন কর, তবে আমি তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় হল আল্লাহর দায়িত্বে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। সুরা ইউনুছ, ৭২। 


إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ
স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও। সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম। [তথা বিশ্বপ্রতিপালকের নিকট আত্বসমর্পণ করলাম ] বাকারা, ৩১। 


رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
হে পালনকর্তা আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমন্ডল ও ভূ-মন্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন। সুরা ইউছুফ, ১০১।


إِنَّا أَنزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدًى وَنُورٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّونَ الَّذِينَ أَسْلَمُوا لِلَّذِينَ هَادُوا وَالرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوا مِن كِتَابِ اللَّهِ وَكَانُوا عَلَيْهِ شُهَدَاءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ
অর্থ: আমি তওরাত অবর্তীর্ন করেছি। এতে হেদায়াত ও আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদীদেরকে ফয়সালা দিতেন। কেননা, তাদেরকে এ খোদায়ী গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তাঁরা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। অতএব, তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় কর এবং আমার আয়াত সমূহের বিনিময়ে স্বল্পমূল্যে গ্রহণ করো না, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের। সুরা মায়েদা, ৪৪।


وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
আর যখন আমি হাওয়ারীদের মনে জাগ্রত করলাম যে, আমার প্রতি এবং আমার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর, তখন তারা বলতে লাগল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা অনুগত্যশীল। সুরা মায়েদা, ১১১।


উপরোক্ত আয়াতগুলোতে নবী রাসুলগণ নিজেদেরকে মুসলিম বলেছেন এবং আল্লাহর পক্ষ থেকে আদেশও আছে যে, নিজেকে মুসলিম বলুন। তাঁরা তাই বলেছেন। তারপরও রাসুল সা.কে বড় বলার জন্য মুসলমান নয় বলতে হবে কেন?এটা কি ডাহা মিথ্যা নয়? এটা কি কোরআনের অপব্যাখ্যা নয়? এটা কি কোরআনের আয়াত অস্বীকার করা নয়?
আমরা মনে করি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সব চেয়ে শ্রেষ্ট। সমস্ত আম্বিয়ায়ে কেরামের সরদার। আল্লাহর পরে তাঁর মর্যাদা।তিনিই সর্ব শ্রেষ্ঠ মহামানব এবং সমগ্র নবী-রসুলদের সরদার তিনিই আল্লাহর কাছে আত্বসমর্পনকারী তথা মুসলিম।


আর মোমেন বা ইমানদার হওয়া সম্পর্কে যেমন

পবিত্র কুরআন এ বলা হয়েছেঃ
ﻟَّﻴْﺲَ ﺍﻟْﺒِﺮَّ ﺃَﻥ ﺗُﻮَﻟُّﻮﺍ ﻭُﺟُﻮﻫَﻜُﻢْ ﻗِﺒَﻞَ ﺍﻟْﻤَﺸْﺮِﻕِ ﻭَﺍﻟْﻤَﻐْﺮِﺏِ ﻭَﻟَٰﻜِﻦَّ ﺍﻟْﺒِﺮَّ ﻣَﻦْ ﺁﻣَﻦَ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻟْﻴَﻮْﻡِ ﺍﻟْﺂﺧِﺮِ ﻭَﺍﻟْﻤَﻠَﺎﺋِﻜَﺔِ ﻭَﺍﻟْﻜِﺘَﺎﺏِ ﻭَﺍﻟﻨَّﺒِﻴِّﻴﻦَ ﻭَﺁﺗَﻰ ﺍﻟْﻤَﺎﻝَ ﻋَﻠَﻰٰ ﺣُﺒِّﻪِ ﺫَﻭِﻱ ﺍﻟْﻘُﺮْﺑَﻰٰ ﻭَﺍﻟْﻴَﺘَﺎﻣَﻰٰ ﻭَﺍﻟْﻤَﺴَﺎﻛِﻴﻦَ ﻭَﺍﺑْﻦَ ﺍﻟﺴَّﺒِﻴﻞِ ﻭَﺍﻟﺴَّﺎﺋِﻠِﻴﻦَ ﻭَﻓِﻲ
ﺍﻟﺮِّﻗَﺎﺏِ ﻭَﺃَﻗَﺎﻡَ ﺍﻟﺼَّﻠَﺎﺓَ ﻭَﺁﺗَﻰ ﺍﻟﺰَّﻛَﺎﺓَ ﻭَﺍﻟْﻤُﻮﻓُﻮﻥَ ﺑِﻌَﻬْﺪِﻫِﻢْ ﺇِﺫَﺍ ﻋَﺎﻫَﺪُﻭﺍ ۖ ﻭَﺍﻟﺼَّﺎﺑِﺮِﻳﻦَ ﻓِﻲ ﺍﻟْﺒَﺄْﺳَﺎﺀِ ﻭَﺍﻟﻀَّﺮَّﺍﺀِ ﻭَﺣِﻴﻦَ ﺍﻟْﺒَﺄْﺱِ ۗ ﺃُﻭﻟَٰﺌِﻚَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺻَﺪَﻗُﻮﺍ ۖ ﻭَﺃُﻭﻟَٰﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟْﻤُﺘَّﻘُﻮﻥَ
সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।
উক্ত আয়াতে মোমেনদের গুনাগুন বর্ণনা করা হয়েছে, এ গুন কি  নবী সাঃ এর কাছে ছিলনা?? আবশ্ই ছিল তিনিই তো উম্মতকে শিখিয়েছেন।  তিনিই ফাস্ট  মোমেন বা ইমানদার।


আরও যেমন 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
23:2
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
23:4
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
যারা যাকাত দান করে থাকে
23:5
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
23:6
 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ 

এ সব গুনাবলী কি রসুললল সাঃ এর ছিলনা ? যদি থাকে তাহলে কেন মুমিন বা ইমানদার বলা হবেনা ??/

উপল্লোখিত আলোচনার দ্বারা প্রতিয়মান হল  যে আমাদের প্রিয় নবী সাঃ কে যেমনি ভাবে মুসলিম বলা যাবে তেমনি ঈমানদার ও বলা যাবে অন্যথায় কোরআন করিমের উপল্লোখিত আয়াত সমূহকে অস্বীকার্ কতে হবে যেটা ঈমানহারা পথভ্রষ্ট হওয়ার কারণ হবে সুতরাং ঐ সকল পথভ্রষ্ট বক্তাদৈর অনূসস্বরণ না করাই নিরাপদ । 

এম এম আবদুল্লাহ ভূঁইয়া 

প্রতিষ্ঠাতা পরিচালক 

নূরলগনি ইসলামি একাডেমী কাটাছরা মিরসরাই চট্টগ্রাম ।