Translate

মঙ্গলবার, ৮ জুলাই, ২০১৪

যাকাত আদায়যোগ্য সম্পদ পরিমাণ / মূল্য

 যাকাত আদায়যোগ্য সম্পদ পরিমাণ / মূল্য

====================
 ১ স্বর্ণ: [যে কোন আকৃতিতে আপন মালিকানাস্বত্বে বিদ্যমান]

২ রূপা: [যে কোন আকৃতিতে আপন মালিকানাস্বত্বে বিদ্যমান] নোট: স্বর্ণ-রূপার অলংকারের ক্ষেত্রে মূল স্বর্ণ-রূপার মূল্য ধর্তব্য হবে। মেকিং চার্জ বা অলংকার মূল্য ধর্তব্য নয়।
৩ নগদ, নগদায়নযোগ্য অর্থ ও প্রাপ্য ঋণ
(যে কোন সূত্রে আপন মালিকানায় বিদ্যমান, যার নিম্নোক্ত অবস্থা হতে পারে।
ক. নিজ হাতে বা ব্যক্তি বিশেষের নিকট গচ্ছিত মজুদ অর্থ।
খ. ভবিষ্যত পরিকল্পনা পূরণের (যেমন, হজ্জ, বিবাহ, গৃহ নির্মাণের) উদ্দেশ্যে জমাকৃত অর্থ।
গ. বৈদেশিক মুদ্রা (দেশীয় মূল্যে তার মূল্যমান)
ঘ. ব্যাংক, সমবায় সমিতি বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে (চলতি, সঞ্চয়ী, দীর্ঘ মেয়াদী) যে কোন ধরনের জমাকৃত অর্থ ও তার বৈধ মুনাফা।


 উল্লেখ্য, এ হিসাব চন্দ্রবর্ষের শেষে ব্যাংকের স্ট্যাটমেন্ট দেখে নির্ধারণ করতে হবে এবং ট্যাক্স ও সার্ভিস চার্জ কাটা গেলে তা হিসাব থেকে বাদ দিতে হবে।


 ঙ

ব্যাংক লকারে গচ্ছিত সম্পদের অর্থমূল্য
চ ফেরতযোগ্য বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম
ছ যে কোন বন্ড, ডিবেঞ্চার ও ট্রেজারী বিল ইত্যাদির ক্রয়মূল্য
জ ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের সমুদয় অর্থ এবং বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের স্বেচ্ছাপ্রদত্ত অতিরিক্ত অংশ
ঝ কাউকে ঋণ হিসেবে প্রদত্ত অর্থ (যদি ঋণগ্রহীতা তা স্বীকার করে এবং প্রাপ্তির আশা থাকে)
ঞ পাওনা বেতন [যদি প্রাপ্তির আশা থাকে] ট বিক্রিত পণ্যের মূল্য, যা এখনও হস্তগত হয়নি বা বিল অফ এক্সচেঞ্জ
ঠ যে কোন স্থাপনা ভাড়া নেয়ার সময় (জামানত হিসেবে) প্রদত্ত সিকিউরিটি মানি, এ্যাডভান্স মানি কিংবা ব্যাংক গ্যারান্টি মানি, যদি তা ফেরতযোগ্য হয়। [এমনকি গ্যারান্টি মেয়াদকালে তা উত্তোলন নিষিদ্ধ হলেও] উল্লেখ্য: শেষোক্ত চার প্রকার সম্পদের যাকাত তাৎক্ষনিক আদায় জরুরী নয়, বরং যখন নূন্যতম ১০.৫ তোলা (১২২.৪৭ গ্রাম) রূপার মূল্য পরিমাণ পাওয়া যাবে, তখন পূর্বের সব বছরের যাকাত আদায় করতে হবে। এ জন্য প্রত্যেক বছরই অন্যান্য সম্পদের সাথে এ গুলোর যাকাত আদায় করে নেয়া উত্তম।


৪ ব্যবসা পণ্যের মূল্য (যার নিম্নোক্ত অবস্থা হতে পারে)
ক বিক্রয়যোগ্য মজুদ পণ্য, উৎপাদিত পণ্য
খ পণ্য তৈরীর জন্য মজুদ কাঁচামাল
গ প্রক্রিয়াধীন পণ্য, প্যাকেটিং, প্যাকেজিং পণ্য
ঘ লাভে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা যাবতীয় পণ্য (যেমন, জমি, প্লট, ফ্ল্যাট, ধান, গম, আলু ইত্যাদি
ঙ যৌথ কারবারে বিনিয়োগকৃত অর্থের নগদ অংশ, তা দ্বারা ক্রয়কৃত ব্যবসাপণ্য ও যাকাতযোগ্য লভ্যাংশ
[উল্লেখ্য, ব্যবসাপণ্যের ক্ষেত্রে সকল পণ্যের একত্র পাইকারী বিক্রয়মূল্য ধর্তব্য হবে। নিজ ক্রয়মূল্য বা খুচরা বিক্রয়মূল্য ধর্তব্য নয়।] চ ক্রয়কৃত শেয়ার মূল্য
[শেয়ার যদি মূল্য বৃদ্ধি পেলে বিক্রি করার উদ্দেশ্য ক্রয় করে তাহলে পূর্ণ বাজারদরের উপর যাকাত আসবে।

 আর যদি কোম্পানী হতে বাৎসরিক মুনাফা অর্জনের নিমিত্তে ক্রয় করা হয় তাহলে কোম্পানীর যে পরিমাণ সম্পদ যাকাতযোগ্য, শেয়ার প্রতি তার আনুপাতিক হারের উপর যাকাত আসবে, যা কোম্পানীর ব্যালেন্সশীট দেখে নির্ণয় করা যাবে। যদি যাকাতযোগ্য সম্পদের পরিমাণ জানা অসম্ভব হয় তাহলে সতর্কতামূলক পূর্ণ বাজারমূল্যের যাকাত দিতে হবে।]

খ. বিয়োগকৃত সম্পদসমূহ
১ মৌলিক প্রয়োজন (চিকিৎসা, ব্যয়নির্বাহ) পূরণে নেয়া ঋণ
২ প্রবৃদ্ধি বা ব্যবসার উদ্দেশ্যে নেয়া এমন ঋণ যা দ্বারা যাকাতযোগ্য সম্পদ (কাঁচামাল, ব্যবসাপণ্য) ক্রয় করা হয়েছে।
উল্লেখ্য, ডেভেলপমেন্ট বা উন্নয়নমূলক লোন, জমি, বিল্ডিং, মেশিনারিজ দ্রব্য ক্রয়ে নেয়া ঋণ বিয়োগ করা হবে না।
৩ ক্রয়কৃত পণ্যের অপরিশোধিত মূল্য, যা এ বছরই আদায় করতে হবে।
৪ দেনমোহর, যা চলতি বছর আদায়ের আশা আছে।
৫ বিভিন্ন স্থাপনা ভাড়া দেয়ার ক্ষেত্রে নেয়া ফেরতযোগ্য সিকিউরিটি বা এ্যাডভান্স মানি
৬ অধিনস্থদের অনাদায়ী বেতনÑভাতা
৭ অনাদায়ী ট্যাক্স, বাড়ী-দোকান ভাড়া, যাবতীয় সার্ভিস বিল
৮ অতীতের অনাদায়ী যাকাত (কেননা, তা পূর্ণই আদায় করতে হবে।
উল্লেখ্য, পূর্বে একাধিক বছরে যাকাত আদায় না করে থাকলে সে বছরগুলির আনুমানিক গড় স্থিতি বের করে ২.৫% যাকাত হিসেবে আদায় করে দিবে। সন্দেহ মুক্তির জন্য নীট হিসাব হতে কিছু বেশি দিবে এবং ভুল-ত্রুটি ও বিলম্বের জন্য ইস্তেগফার করবে।
৯ সুদ, অবৈধ মুনাফা, বন্ড-লটারী পুরস্কার ও হারাম পন্থায় অর্জিত সমুদয় অর্থ (এসব সম্পদ সম্পূর্ণই সওয়াবের নিয়ত ব্যতিরেকে দান করে দিতে হবে।



http://351224351224.blogspot.com/2014/07/blog-post_8.html
 

যাকাতের পরিচয় , যাকাত এর সূচনা .নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলতে যা যা বুঝায়


যাকাতের পরিচয়
===========

‘যাকাত’ শব্দটি ‘তাযকিয়াতুন’ ধাতু থেকে নির্গত, অর্থ- পবিত্র করা, বৃদ্ধি করা, বিশুদ্ধ করা, ক্রমবৃদ্ধি ও আধিক্য ইত্যাদি। যাকাতের কারণে যেহেতু যাকাত দাতার মনে ও সম্পদে পবিত্রতা অর্জিত হয় এবং সম্পদ বরকতযুক্ত হয় এজন্য যাকাতকে যাকাত নামে অভিহিত করা হয়।
ইসলামের পরিভাষায় নেসাব পরিমাণ সম্পদের মালিক মুসলমান প্রতি বছর তাঁর সম্পদের যে নির্ধারিত অংশ শরিয়তের নির্দেশ মুতাবিক গরীবদের মধ্যে ব্যয় করতে বাধ্য, তাকে যাকাত বলে।

 যাকাত এর সূচনা

 দ্বীন ইসলামের সূচনা হযরত আদম আ. থেকে। দ্বীন সব সময় এক ও অভিন্ন। কিন্তু বিভিন্ন নবী ও রাসূলের যুগে শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল। এতদসত্ত্বেও নামাজ ও যাকাত সকল নবী ও রাসূলের যুগেই চিরন্তন শরঈ বিধান হিসেবে কার্যকর ছিল। তাওরাত, যাŸুর, ইঞ্জিল প্রভৃতি সকল আসমানী কিতাবেই যাকাতের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, “এ কিতাবে ইসমাঈলের কথা স্মরণ করো, সে সত্যিকার প্রতিশ্রুতি রক্ষাকারী রাসূল ও নবী ছিল। সে তাঁর পরিবারের লোকদেরকে নামাজ ও যাকাতের নির্দেশ দিত এবং তার প্রতিপালকের সন্তোষভাজন ছিল।” (সূরা মারয়াম: ১৯/৫৪-৫৫) অন্যত্র এসেছে, “যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে আর যাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনী ভাই। (সূরা তওবা,৯/১১) উল্লেখিত আয়াতদ্বয় প্রমাণ বহন করে যাকাত পূর্ববর্তী নবিদের শরিয়তেও বিদ্যমান ছিল। আমাদের শরিয়তে হিজরি দ্বিতীয় সনে রোযা ফরয হওয়ার পূর্বে যাকাত ফরয হয়েছে। (শরহে নুক্বায়াহ ঃ ১/১৪৫)

 যাদের উপর যাকাত ফরজ

 সামর্থবান লোকর উপর যাকাত ফরজ। তবে যাকাত ফরয হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে। যথাÑ
ক. মুসলমান হওয়া।
খ. সুস্থ জ্ঞান সম্পন্ন হওয়া।
গ. বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হওয়া, নাবালেগ না হওয়া।
ঘ. নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেসাবের পরিমাণ হলো-নিত্য দিনের প্রয়োজন পূরণ এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেয়ার পর সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ তথা ৬১২.৩৬ গ্রাম পরিমাণ রূপা অথবা সাড়ে সাত তোলা পরিমাণ বা ৮৭.৪৮ গ্রাম পরিমাণ স্বর্ণ থাকা অথবা এর সমমূল্যের ব্যবসার মালের মালিক হওয়া।
ঙ. নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকা। যদি পূর্ণ এক বছর না হয় তাহলে যাকাত আদায় করা ওয়াজিব হবে না। হুজুর (সা) ইরশাদ করেছেন কোন সম্পদের যাকাত বছর অতিবাহিত হওয়া ব্যতিত ওয়াজিব হবে না। (হিদায়া ১/১৮৫)
চ. নিসাবের মালিক ব্যক্তি ঋণগ্রস্থ না হওয়া।


নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলতে যা যা বুঝায়
=======================
 মৌলিক প্রয়াজনের তথা জীবন ধারণের জন্য যে সব বস্তু ও উপকরণ আবশ্যক, তার অতিরিক্ত সম্পদ কারো নিকট থাকলে যাকাত ওয়াজিব হয়। আর এ সব নিত্য প্রয়োজনীয় বস্তুসমূহে যাকাত আসে না। যেমন- বাসস্থান, প্রয়োজনীয় কাপড়-চোপড়, ঘরোয়া আসবাবপত্র, আরোহনের যানবাহন, গাড়ী-মটরসাইকেল, প্রাইভেটকার, ফ্রিজ-ইস্ত্রী, ব্যবহৃত জিনিসপত্র ও যন্ত্রপাতি ইত্যাদির যাকাত আসে না। তদ্রুপ খাদ্যদ্রব্য, সাজ-সজ্জা ও বিলাসিতার জন্য গ্রহণকৃত বস্তুসমূহেও যাকাত আসে না। হীরা-জহরত, মণি-মাণিক্য, ইয়াক্বুত-যমরদ ইত্যাদি পাথর সমূহ যত মূল্যবানই হোক না কেন, কোন ব্যবসার উদ্দেশ্যে না হলে যাকাত ওয়াজিব হবে না। প্রয়োজনীয় ব্যয়ের উদ্দেশ্যে কিছু মুদ্রা ক্রয় করলে তাতে যাকাত ওয়াজিব হবে না। এমনিভাবে আলেমদের কিতাবসমূহ বা ব্যক্তিগত অধ্যয়ণের জন্য ব্যবহৃত হয় এমন জিনিস এবং বিভিন্ন পেশার লোকদের পেশা সংশ্লিষ্ট যন্ত্রপাতির উপর যাকাত ওয়াজিব নয়। এসব গুলোই মৌলিক প্রয়োজনের অন্তর্ভূক্ত। [ ফতওয়ায়ে আলমগীরি; উদ্র্ূ:৪/৭, ইলমূল ফিক্বহ: ৪/১৪] 

 

যাকাতের কতিপয় আধুনিক মাসআলা

যাকাতের কতিপয় আধুনিক মাসআলা ঃ
১. মিল-কারখানা ঃ
মিল-কারখানা ইত্যাদির যন্ত্রপাতির উপর যাকাত ফরয নয়। তবে মিল-কারখানা থেকে উৎপাদিত পণ্যের উপর যাকাত ফরয। আসবাব-পত্র ইত্যাদি তৈরির উদ্দেশ্যে যে সব কাঁচামাল কারখানায় রাখা হয়। তার উপর যাকাত ফরয। [ফাতওয়ায়ে শামী: ২/৬৫৫]

২. এ্যাডভান্স/আগাম প্রদানকৃত টাকা ঃ

এ্যাডভান্স/আগাম প্রদানকৃত টাকা যেহেতু অগ্রিম ভাড়ার অন্তর্ভুক্ত এবং উক্ত টাকা প্রদানকারীর মালিকানা তার উপর রয়েছে তাই তাকেই তার যাকাত আদায় করতে হবে। তবে শর্ত হল নিসাব পরিমাণ হতে হবে।

 ৩. প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত ঃ


প্রভিডেন্ট ফান্ডের টাকা যা এখনো উত্তোলন করা হয়নি, তার উপর যাকাত ফরয নয়; কিন্তু চাকুরি শেষ হওয়ার পর যখন প্রভিডেন্ট ফা-ের টাকা হস্তগত হবে, তখন সে টাকা নেসাব পরিমাণ হলে যাকাত আদায় করা ফরয। হস্তগত হওয়ার পূর্বে প্রভিডেন্ট ফান্ডের টাকার যাকাত আদায় করা ফরয নয়। [কিফায়াতুল মুফতি ঃ ৪]

৪. শেয়ারের যাকাতের বিধান ঃ

শেয়ারের বিভিন্ন অবস্থা হতে পারে। অবস্থাভেদে হুকুম পরিবর্তন হবে। যেমন, যদি কেউ শেয়ার ক্রয়-বিক্রয় করে লাভবান হওয়ার উদ্দেশ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে, তাহলে পূর্ণ শেয়ারের মূল্যের উপর যাকাত দিতে হবে। কেননা, তখন তা ব্যবসায়ী পণ্য বলে গণ্য হবে। আর যদি মুনাফা ভোগের উদ্দেশ্যে কেউ কোম্পানির শেয়ার ক্রয় করে, তখন তাকে ব্যবসায়ী পণ্য হিসেবে গণ্য করা যায় না। [জাদিদ মায়িশাত ও তিজারাত]

শেয়ারের কোন মূল্যের ভিত্তিতে যাকাত দিবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সমাধান হলো, বর্তমান মূল্য হিসাবে যাকাত দিবে। অর্থাৎ একব্যক্তি কোন ব্যবসায়ী কোম্পানীর শেয়ার ক্রয় করে। যখন কোম্পানী শুরু হয় তখন প্রতি শেয়ারের মূল্য ছিল ৫০০/- আর যখন সে ক্রয় করে তখন তার মূল্য ছিলো ১০০০/- কিন্তু বর্তমানে প্রত্যেক শেয়ারের মূল্য ৫০০/- টাকায় দাড়ালো। এখন তার করণীয় হলো সে বর্তমান মূল্য অনুযায়ী ৫০০/- ধরে যাকাতের হিসাব করবে। [ফতওয়া দারুল উলূম:৬/১৪৬, রদ্দুল মুহতার: ২/৩০]

 ৫. হারাম মালের যাকাত বিধান ঃ

 অবৈধ পন্থায় উপার্জিত সম্পদকে হারাম মাল বলা হয়। যেমন জুয়া, লটারী, ইত্যাদি। হারাম মালের ক্ষেত্রে আসল বিধান হচ্ছে, যদি মালিকের নিকট উক্ত মাল পৌঁছে দেয়া সম্ভব হয়, তাহলে তার নিকট পৌছিয়ে দিবে। তার উপর যাকাত ওয়াজিব নয়। অন্যথায় সাওয়াবের নিয়ত না করে বরং হারাম সম্পদের কুফল ও শাস্তি হতে পরিত্রাণের নিয়্যতে সদকা করতে হবে। [জাদীদ ফেকহী মাসয়িল ঃ ৫০]


৬. হালাল ও হারাম মিশ্রিত সম্পদের উপর যাকাত ফরয।

দুররে মুখতার কিতাবে উল্লেখ করা হয়েছে যে, বাদশাহ যদি জোর পূর্বক উসূলকৃত সম্পদ নিজস্ব সম্পদের সাথে মিশ্রিত করে ফেলে তবে সে উক্ত সম্পদের মালিক হয়ে যাবে। অতএব, তার উপর যাকাত ফরয হবে। [আদদুররুল মুখতার ঃ ২/৯০]

৭. অন্যের নিকট পাওয়া টাকার যাকাত ঃ

 কাউকে টাকা কর্য দেয়া হয়েছে এবং গ্রহীতাও তা স্বীকার করে আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। অথবা প্রদানকারী ব্যক্তির নিকট এমন প্রমাণাদী রয়েছে যদ্বারা আদালতের শরণাপন্ন হয়ে তা উসূল করা সম্ভব, এরূপ টাকা/সম্পদের যাকাত দেয়া ওয়াজিব। এ ধরনের না হলে পাওনা টাকা হস্তগত না হওয়া পর্যন্ত যাকাত ওয়াজিব নয়।

আদ্ দুররুল মুখতার শামী ঃ ২/২৬৭]

৮. ফেরতযোগ্য বীমার টাকা নিসাব পরিমাণ পৌছার পর ১ বছর অতিক্রান্ত হলে যাকাত দিতে হবে।

 ৯. বর্তমানে আমাদের দেশে ব্যবসার উদ্দেশ্যে হাঁস মুরগি ও গরু ইত্যাদির ফার্ম করে থাকে, তাতেও যাকাত ওয়াজিব হবে যদি নেসাব পরিমাণ হয়।


 ১০. শুধু স্বর্ণ বা রূপার যাকাত ঃ


কোন ব্যক্তি যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার মালিক হয়, চাই সে তা ব্যবহার করুক বা না করুক, ঋণমুক্ত অবস্থায় তার কাছে যদি এক বছর থাকে তাহলে এগুলোর যাকাত দেয়া ফরয।
যদি তার নিকট অন্য কোন সম্পদ না থাকে তাহলে উক্ত স্বর্ণ বা রূপার চল্লিশ ভাগের এক ভাগ কিংবা সমপরিমাণ মূল্য যাকাত হিসেবে আদায় করতে হবে।
প্রয়োজনে উক্ত স্বর্ণ বা রূপার কিছু অংশ বিক্রি করে হলেও যাকাত আদায় করা জরুরী। [আদদুররুল মুখতার: খ:২ পৃ: ২৯৫]

১১. টাকা ও স্বণ-রূপা মিলে নেসাব পরিমাণ হলে তার হুকুম ঃ

কারো যদি স্বর্ণ বা রূপার কোন গহনা থাকে কিন্তু নেসাব পরিমাণ না হয়, তাহলে দেখতে হবে উক্ত গহনার সাথে নগদ টাকা যা সারা বছর হাতে থাকে [চাই তা পাঁচ টাকা বা দশ টাকাই হোক না কেন] যোগ করলে সাড়ে বায়ান্ন তোলা রূপার দামের সমান হয়, তাহলে তার উপর যাকাত আদায় করা জরুরী। [রদ্দুল মুহতার:খ:২ পৃ:২৯৬, ফতওয়া দারুল উলূম: খ:৬ 


http://islambikas.com/%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac/#comment-261 
 

সোমবার, ৩০ জুন, ২০১৪

শুকরের চবিA নাডিভূডী র পাউডার মিশ্রিত পেপসি-কোলা পান করে আপনি কতটুকু লাভবান বা ক্ষতির সন্মুক্ষীন হচ্ছেন কোকাকোলা একটি অতি উপকারী বস্তু। তবে এটার অপব্যবহার রোধ করুন। পানীয় হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন ।






শুকরের চবিA নাডিভূডী র পাউডার মিশ্রিত পেপসি-কোলা পান করে আপনি কতটুকু লাভবান বা ক্ষতির সন্মুক্ষীন হচ্ছেন 
 

 পেপছি / কোকাকোলা নামের রহস্য!!!

সবার দৃষ্টি আকর্ষন করছি ! আজ কে কি হয়ে গেলে মুসলমানদের

পেপছি / কোকাকোলা কোম্পানি ইসরাইলের মালিকানাধীন এবং এ
কোম্পানি তার সব আয় ব্যয় করে মুসলিম নিধনের কাজে। কিন্তু
আমরা কি জানি, এ কোকাকোলা লেখার মাঝে কি লুকিয়ে আছে। 



  কোকাকোলা লগোটি আপনি যদি আয়নাতে ধরেন,
তাহলে আপনি দেখতে পাবেন আসলে ওটা কি লেখা।
আয়নাতে দেখা যাবে আরবিতে লেখা হইয়াছে ‘ লা মুহাম্মদ
লা মক্কা’ [ ﺔﻜﻣﻻﺪﻤﺤﻣﻻ] অর্থাৎ মুহাম্মদ এবং মক্কাকে না বলুন
বা বর্জন করুন!(নাউযুবিল্লাহ) ছবিতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে।
ছবিটা ভালভাবে দেখলে আপনিও বুঝতে পারবেন বিষয়টা।
লগোটি এমনভাবে প্যাচিয়ে গঠন করা হয়েছে, যারা আরবী বুঝেন
না তাদের বুঝতে কষ্ট হবে।

আসুন পেপছি / কোকাকোলা নামের কোম্পানিকে ধিক্কার জানাই !!
কোক বা পেপসি জাতীয় পানীয়  na খেলে কী হয় ?কী খাচ্ছি :

 
কোক পেপসির যতো বিপদ!

নাড়ীর ভিতরের শ্লেষ্মা ঝিল্লী বা মিউকাস মেমব্রেণ পচে যায় বা নষ্ট হয়ে যায়। অনেকসময় নাড়ীর সংকোচণ, সম্প্রসারণ ক্ষমতাও কমে যায় এবং খাদ্য থেকে পুষ্টি শুষে নেয়ার ক্ষমতা কমে যায়।
ডাক্তাররা বলেন, এ ধরনের পানীয় খেলে হজম ক্ষমতা কমে যায়, বদ হজম, ফুড পয়জনিং, গ্যাস্ট্রিক, ক্ষুদামন্দা দেখা দিতে পারে। স্থায়ী কোষ্ঠ কাঠিন্য হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকের শরীরের ওজন বেড়ে ওবেসিটি হয়ে যায়। শরীরে চর্বি বা কোলেস্টরেল এর পরিমাণ বেড়ে যায়।নারীদের প্রজনন প্রক্রিয়ায় নতুন শিশুর হাড় গঠনে ক্যালসিয়ামের অভাব হয়, নতুন শিশু প্রয়োজনীয় ক্যালসিয়াম পায় না।মেটাবোলিক সিন্ড্রম নামে খুব খারাপ একটা সমস্যা আছে যার চারটা অংশ- উচ্চ রক্তচাপ, মুটিয়ে যাওয়া, হাই কোলেস্টেরল, ইন্সুলিন রেজিস্ট্যান্স। সফট ড্রিঙ্ক আপনাকে এগুলো অর্জন করতে অনেক সাহায্য করবে। কোমল পানীয় বিশেষ করে কোলা, কিডনি ড্যামেজ প্রবণতা বাড়িয়ে দেয়। কোলায় থাকা এসিডিটিকে বাফার করতে শরীরের নিজের ক্যালসিয়াম খরচ হতে থাকে। আর এই ক্যালসিয়াম যখন অতিরিক্ত পরিমানে কিডনি দিয়ে পাস হবে, ধীরে ধীরে কিডনি পাথর তৈরি হবে। তাই কোক বা পেপসি খাওয়ার আগে একবার ভেবে নিন।

সূত্র: ডেইলি
http://ctgtimes.com/archives/50987




যুদ্ধের অর্থের যোগানদাতা হিসেবে কোমল পানীয় নাম জাড়িয়ে থাকায় দেশে দেশে সচেতন মানুষ কোক-পেপসি বর্জনের ডাক উঠেছে বহুবার। কিন্তু তারপরও কোমল পানীয় বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে তাদের ব্যবসা বিস্তৃত করে চলছে। অর্থনীতির দোহাই দিয়ে স্থায়ীভাবে ধ্বংস করছে জনস্বাস্থ্য।
 
স্বাস্থ্য ঝুঁকি: শুধু কীটনাশক নয়, কোলা ধরনের পানীয়তে কোকো, ক্যাফিন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। শরীরে কার্বণ ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে এবং অক্সিজেনের তারতম্য হলে মারাতত্মক ক্ষতি হতে পারে। কোনো কোমল পানীয়তেই পুষ্টিকর কিছু থাকে না, এর মধ্যে অধিকাংশ (৮০%) পানি, চিনি এবং স্বাদ বৃদ্ধিকর পদার্থ থাকে। ঢেকুর ওঠার আনন্দে অনেকেই কোমল পানীয় খায় কিন্তু এটি ক্ষতিকর। যে রংগুলো ব্যবহার করা হয় তা ক্যান্সারের সম্ভবনা বাড়িয়ে দেয় বহুলাংশে। বিশ্বখ্যাত স্বাস্থ্য জার্নাল ল্যানসেটের তথ্য অনুযায়ী কোকাকোলা অবিসিটি (মুটিয়ে যাওয়া) এবং ডায়াবেটিস বৃদ্ধি করে। শুধু তাই নয়, কোকাকোলার মধ্যে জেনেটিক্যারি মডিফাইড উপাদান রয়েছে বলে এথিক্যাল কনজুমার (২০০০) দাবি করেছে।
 
যুক্তরাস্ট্রের অনেক ডিস্ট্রিবিউট ট্রাকের ইঞ্জিন পরিষ্কার করার জন্য কোকাকোলা ব্যাবহার করে।

# এ জাতীয় পানীয়তে তিনদিনের মতো ডুবিয়ে রাখলে মনুষ্য দাঁত গলে মিশে যায়!!


# যুক্তরাষ্ট্রের পুলিশ অফিসারেরা গাড়িতে কোকাকোলা রাখেন যেন দুর্ঘটনার ...পর রক্ত পরিষ্কার করার কাজে ব্যবহার করতে পারেন।

# মরিচারোধে এবং গাড়ির চকচকে ভাব ধরে রাখার জন্য কোকাকোলা বেশ কাজের জিনিস।

# মরিচাযুক্ত স্ক্রু খোলার জন্য একটি কাপড়ে কোক চুবিয়ে স্ক্রুর চারপাশে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর খুলে ফেলুন।

# ইন্ডিয়াতে কয়েকবছর আগে কোলা জাতীয় পণ্যে কীটনাশক ব্যবহার নিয়ে বেশ হুলস্থুল পড়ে যায়। সেখানে কিছু কিছু চাষী দামে সস্তা হওয়ায় কীটনাশকের পরিবর্তে জমিতে কোকাকোলা ব্যাবহার করেন।

# ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে এই ধরনের পানীয়। ফ্যাট তৈরি, হৃদরোগের উচ্চ ঝুঁকি এবং উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগকে বাজে মাত্রায় নিয়ে যাবার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কোলা।

নিঃসন্দেহে কোকাকোলা একটি অতি উপকারী বস্তু। তবে এটার অপব্যবহার রোধ করুন। পানীয় হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন ।

 
 

 

 
 
আপনি জানেন কি প্রায় ১০০ বছর আগে ১৮৮৬ সালে কোকাকোলা যখন বাজারে আসে , তখন এটাকে ঔষধ হিসাবেই ব্যবহার করা হত ।এরপর সফট ড্রিংকস হিসেবে এটি বিশ্বে বহুল জনপ্রিয়তা পায়।

তবে অনেকেরও হয়ত অজানা যে ড্রিংকস এর পাশাপাশি এটি অন্যান্য দরকারি বেশ কিছু কাজে ব্যবহার করা যায়।


গাড়ির কাচ থেকে আইস সরানো:


ঠাণ্ডা শীতপ্রধান দেশে গাড়ি বাইরে রাখলে সকালে দেখা যাবে তুষারে ঢেকে গেছে গাড়ির সামনের গ্লাস। এটি পরিষ্কার করতে বেশ বেগ পোয়াতে হয়। তবে খুব সহজে পরিষ্কার করতে চাইলে ওপরে কোকা কোলা পানীয় ঢেলে দিন। দেখবেন, কেমন পরিষ্কার হয়ে গেছে।

ঘরের কাচ পরিষ্কার:


কোকা কোলার ভেতরে সাইট্রিক এসিড আছে যেটি ঘরের কাচ ও আসবাবপত্র পরিষ্কারের জন্য খুবই উপযোগী।
কীটনাশক: কোকা কোলা পানীয় ভাল কীটনাশকও বটে। পরীক্ষা করার জন্য আপনার স্যাঁতসেঁতে বাগানে একটি খোলা বোতলে রেখে দিন দেখবেন এর মিষ্টতার জন্যে পিঁপড়ে থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড় আসবে, কোক তাদের জীবননাশ করে ছাড়বে।

টয়লেট পরিষ্কার:


কোক খেতে খেতে বিরক্ত হয়ে ফেলে দিতে চাইলে টয়লেটে ফেলুন। টয়লেটে দাগযুক্ত স্থান কোক দিয়ে ১০ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলুন, একেবারে ঝকঝকে হয়ে যাবে।


কাপড়ের গন্ধ দূর:


মাছের বাজার থেকে এসেছেন? কাপড় কেমন আঁশটে গন্ধ করছে? হাতের কাছে কোক থাকলে কাজে লাগাতে পারেন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন, গন্ধ দূর হয়ে যাবে।
চুল কার্লিং: চুল কার্লিং করার জন্যে আপনাকে আর বিউটি পার্লারে না গেলেও চলবে। কোকা কোলা চুল কার্লি করতে সক্ষম। চুলে খানিকটা কোক মেসেজ করে কিছুক্ষণ রেখে দিন, চুল কার্লি হয়ে যাবে।


রান্নায় ব্যবহার:


রান্নার কাজেও কোকা কোলার ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে চিকেনে পরিমান মতো ঢেলে দিন, দেখবেন স্বাদ বদলে গেছে!

ব্যথা নাশক হিসেবে:


ব্যথা নাশক হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। কোথাও আঘাত পেলে খানিকটা লাগিয়ে নিন, ব্যথা কমে যাবে।

কাপড়ের দাগ তুলতে:


কাপড়ে রক্তসহ বিভিন্ন প্রকারের দাগ তুলতেও কোক ব্যবহার করতে পারেন।

ত্বক সতেজ করতে:


শরীরের ত্বক আরো স্মুথ ও সিল্কি করতে চাইলে বডি লোশনের সঙ্গে কোক মিশিয়ে প্রতিদিন শরীরে লাগান, ফল পাবেন।  ইন্টারনেট
- See more at: http://tazakhobor.com/bangla/weird-news/15126-2013-11-07-13-49-55#sthash.PcI7pIjF.dpuf
 
 
পানীয় হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন ।

 https://www.youtube.com/upload 

 

বুধবার, ২৫ জুন, ২০১৪

২০৫০ হবে নিরোগ নির্মল গরিবিমুক্ত, থাকবে কৃত্রিম শয্যাসঙ্গী মিলবে কৃত্রিম প্রেমিকা! ইন্টারনেটের জালে ধরা পড়বে পুরো বিশ্ব!গাড়ি চলবে নিজের বুদ্ধিতে

২০৫০ হবে নিরোগ নির্মল গরিবিমুক্ত, থাকবে কৃত্রিম শয্যাসঙ্গী  গরিব দেশ আর গরিব থাকবে না  .বের হবে এইডস আর ক্যান্সারের প্রতিষেধক!মিলবে কৃত্রিম প্রেমিকা! ইন্টারনেটের জালে ধরা পড়বে পুরো বিশ্ব!গাড়ি চলবে নিজের বুদ্ধিতে !শিশুর অকাল মৃত্যু আর হবে না ! নারী পুরুষ সমানে সমান , গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমবে ৮০ ভাগ !নিরক্ষরতা হবে দূর  , গরিব দেশ আর গরিব থাকবে না !







soncolito

ঢাকা: কেমন হবে ২০৫০ সালের পৃথিবী! বর্তমানের বাস্তবতায় ভবিষ্যতের পৃথিবীর কথা ভেবে অনেকেই চিন্তিত। জলবায়ু পরিবর্তন, বর্ধিত জনসংখ্যা আর সঙ্কুচিত হতে থাকা প্রাকৃতিক সম্পদের কথা ভেবে ভবিষ্যৎ প্রজন্মের সুখ-স্বাচ্ছ্যন্দের ব্যাপারে অনেকেই সন্দিহান।তবে চিন্তার কোনো কারণ নেই, গবেষকরা জানিয়েছেন পরবর্তী প্রজন্ম অনেক আরাম আয়েশেই থাকবে। যুদ্ধবিগ্রহ, জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির মত সমস্যা তো থাকবেই, কিন্তু সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন এবং জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশে উঁকি দেবে সম্ভাবনার নতুন দিগন্ত। -


 গবেষকদের মতে ২০৫০ সার নাগাদ বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির মিলিত উৎকর্ষে মানুষের জীবনযাত্রা হবে অনেক বেশি চিত্তার্ষক। গাড়ি চালাতে লাগবে না চালক, প্রেমিকা না জুটলেও অসুবিধা নেই, মিলবে কৃত্রিম প্রেমিকা, এমনকি অমরত্ব লাভের সুযোগও থাকবে সেই প্রজন্মের সামনে।২০৫০ সালে পৃথিবীর জীবনযাত্রা কেমন হবে তার একটি রূপকল্প তুলে ধরেছে খ্যাতনামা সাময়িকী ‘বিজনেস ইনসাইড’। সেই রূপকল্প অবলম্বনে কেমন হতে পারে ভবিষ্যতের পৃথিবী তার একটি কথাচিত্র তুলে ধরা হলো বাংলানিউজের পাঠকদের জন্য। -পূর্ণ হবে অমরত্ব লাভের স্বপ্ন!

আগামী দশকগুলোতে বিজ্ঞানীরা আশা করছেন কম্পিউটারে মানব মস্তিষ্ক প্রতিস্থাপন করতে সফল হবেন তারা । এর মাধ্যমে আজীবনের জন্য কৃত্রিম শরীরের মধ্য দিয়ে বেঁচে থাকবে মানুষ, পূর্ণ হবে অমরত্বের স্বপ্ন!

রাশিয়ান ধনকুবের দিমিত্রি ইসকোভের অর্থায়নে নিউরোসাইন্টিস্ট র‌্যান্ডাল কোয়েন চেষ্টা করছেন মানব চেতনা ও মস্তিষ্ককে যেন আগামী ২০৪৫ সালের মধ্যে কৃত্রিম শরীরে প্রতিস্থাপন করা যায়।

এমনকি এখন যারা বেঁচে আছেন তারা মারা গেলেও এক সময় নতুন প্রযুক্তির সাহায্যে তারা বেঁচে উঠবেন, কৃত্রিমভাবে সংরক্ষিত নিজেদের মস্তিষ্কের সাহায্যে। এমন আশার কথা শোনাচ্ছেন বিজ্ঞানীরা।

এজন্য বিজ্ঞানীরা এখন গবেষণা করছেন কেমিক্যাল সলুশনের মাধ্যমে কিভাবে মস্তিষ্ককে অনন্তকাল সতেজ রাখা যায়।

এ ব্যাপারে ব্রেন প্রিসার্ভেশন ফাউন্ডেশনের বিজ্ঞানী কেনেথ হেইওয়ার্থ বলেন, আমরা যদি মস্তিষ্ককে আজীবন সংরক্ষণের উপায় বের করতে পারি তাহলেই সম্ভব হবে দ্বিতীয় উপায়। এমনকি ২০১৫ সালের মধ্যেই মস্তিষ্ককে দীর্ঘদিন সংরক্ষণের নতুন উপায় আবিষ্কার হবে বলেও তার ধারণা।

বের হবে এইডস আর ক্যান্সারের প্রতিষেধক!

যদিও আমরা জানি না ভবিষ্যতে আর কোন ধরনের রোগ আমাদের সামনে হুমকি হিসেবে দেখা দেবে, তবে ২০৫০ সালের মধ্যে এখনকার সবচেয়ে প্রাণঘাতী রোগগুলো থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছেন গবেষকরা। এমনকি উদ্ভাবিত হবে ক্যান্সার ও এইচআইভি প্রতিষেধকও!

গবেষকরা আশাবাদী আগামী ২০ বছরের মধ্যে তারা এমন টিকা আবিষ্কার করতে পারবেন যার দ্বারা এইডস প্রতিরোধ সম্ভব। বর্তমানে বিশ্বে প্রতি বছর প্রায় ২০ লাখ লোক মারা যায় এইডস রোগে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি হসপিটাল অব লাইসেস্টার এনএইচএস ট্রাস্টের কনসালট্যান্ট মার্টিন উইসেলকা এ ব্যাপারে বলেন, ভবিষ্যতে আমাদের গবেষকরা এমন প্রতিষেধক আবিষ্কার করতে পারবেন যার মাধ্যমে এইচআইভি’র মত ভাইরাস প্রতিরোধ করা যাবে।

ক্যান্সারও নির্মূল হবে। উদ্ভাবিত ন্যানোপার্টিক্যাল ক্যানসার স্টেম সেলে আক্রমণ চালিয়ে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করবে। উদ্ভাবিত হবে ক্যান্সার ভ্যাক্সিন।
তাছাড়া প্রায় সম্পূর্ণভাবে দূর হবে ম্যালেরিয়ার মত রোগ। প্রতিষেধকের পাশাপাশি ম্যালেরিয়ার বাহক মশাদের ধ্বংস করতে উদ্ভাবন হবে জেনেটিক্যালি মডিফাই মশা। আলঝেইমার রোগেরও কারণ ও প্রতিকার বের হবে। মেনিনজাইটিস রোগের প্রতিষেধক ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে।

মিলবে কৃত্রিম প্রেমিকা!

২০৫০ সাল নাগাদ বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার আরও ইতিবাচক প্রয়োগ হবে। কার্নেগি মেলোন ইউনিভার্সিটির রোবোটিক ইন্সটিটউটের হ্যান্স মোরাভেক বলেন, ২০৫০ সালের মধ্যে স্বাধীনভাবে ঘুড়ে বেড়ানো রোবোট মানুষের শারীরিক ও বুদ্ধিবৃত্তিক কাজ অনেক অনেকটাই কমিয়ে দেবে। বেঁচে যাওয়া এই সময় মানুষকে সুযোগ করে দেবে আরও বেশি করে সামাজিক ও বিনোদনমূলক কাজে সম্পৃক্ত হবার। এছাড়া গবেষণাগারে কাজ করতে দেখা যাবে রোবোট বিজ্ঞানীদের।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে উদ্ভাবিত হবে আবেগ অনুভূতি সম্পন্ন রোবোট। এমনকি রোবোট হবে মানুষের শয্যাসঙ্গী। মানুষ তার জৈবিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে।  মানুষের মতই যৌন আচরণ করতে পারবে তারা।

২০৫০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের এ যাবৎকালের অর্জিত জ্ঞান বিজ্ঞানকে ধারণ করতে সক্ষম হবে। তাদের মানুষের মত অনুভূতি থাকবে, এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা চালানোর পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্কও তৈরি করবে তারা।

ইন্টারনেটের জালে ধরা পড়বে পুরো বিশ্ব!

২০৫০ সাল নাগাদ ইন্টারনেট পৌঁছে যাবে বিশ্বের সর্বত্র। ব্যবহারকারী হবে বিশ্বের প্রায় সবাই।

ফোরাম ফর দি ফিউচার ফাউন্ডারের গবেষক জোনাথন পোরিট ধারণা করছেন ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৯৮ ভাগ বা ৮শ’ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, যার অনেকেই সংযুক্ত হবেন মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমানে বিশ্বের ৪০ শতাংশ লোক ইন্টারনেট সংযোগের আওতায় আছেন। 

গুগলসহ বিশ্বের আরও অনেক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যেই সারা বিশ্বের সবখানে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

গাড়ি চলবে নিজের বুদ্ধিতে !

আগামী কয়েক দশকের মধ্যেই যানবাহনের জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। মিলকেন ইন্সটিটউটের তথ্য মোতাবেক ২০৩৫ সালের মধ্যেই পৃথিবীর সব গাড়ি হবে চালকমুক্ত। মানবীয় ভুলের সম্ভাবনা না থাকায় এই সব চালকবিহীন গাড়ি হবে বেশি নিরাপদ।

এছাড়া ২০৫০ সালের মধ্যে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির জয়জয়কার হবে। ইতালীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনেলের মতে ২০৫০ সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেক্ট্রিক গাড়ির উৎপাদন দাঁড়াবে ১০ কোটিতে। যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের ৩০ শতাংশ হ্রাস করবে। 

শিশুর অকাল মৃত্যু আর হবে না !

চিকিৎসা বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেও শিশু মৃত্যুর ঝুঁকি দূর হয়নি পৃথিবী থেকে। এখনও বিশ্বের দেশে দেশে ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার উদ্বেগজনক। তবে গবেষকরা জানিয়েছেন চলতি শতকের মাঝামাঝি নাগাদ এ অভিশাপ থেকে মুক্ত হতে যাচ্ছে পৃথিবী।

গবেষণা সংস্থা কোপেনহেগেন কনসেনসাসের পূর্বাভাস অনুযায়ী পূর্ববর্তী কয়েক দশকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে শিশু মৃত্যুর হার দ্রুতগতিতে কমে এসেছে, এই ধারা আরও গতিশীল হবে পরবর্তী কয়েক দশকে।

ইউনিসেফের তথ্য মোতাবেক ১৯৯০ থেকে ২০১২ সালের মধ্যে শিশু মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে প্রতি হাজারে ৯০ থেকে ৪৮। ২০৫০ সালের মধ্যে এই হার নেমে আসবে প্রায় শূণ্যের কোঠায়।

এই সময়ের মধ্যে আবিষ্কার হবে মায়ের থেকে শিশুদের এইচআইভি সংক্রমণ প্রতিরোধের উপায়। পাশাপাশি পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধের নতুন নতুন পন্থা আবিষ্কৃত হবে এই সময়ের মধ্যে যা জন্মের পরপরই শিশুর মৃত্যুর সম্ভাবনাকে তিরোহিত করবে অনেকখানিই।

গরিব দেশ আর গরিব থাকবে না !

২০৩৫ সালের মধ্যেই ‘গরিব’ এমন অপবাদ থেকে মুক্ত হবে এখনকার অনেক ‘গরিব দেশ’। গত বছর এমন পূর্বাভাস করছিলেন বিল গেটস।
গবেষকরা জানাচ্ছেন আসলেই সম্ভব হবে বিল গেটসের স্বপ্ন। ২০৫০ সালের মধ্যেই পৃথিবীর কথিত গরিব দেশগুলো তাদের গরিবী তকমা ছুড়ে ফেলতে পারবে।

ধারণা করা হচ্ছে, যদি স্বল্পোন্নত দেশগুলো তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখে তবে ২০৫০ সালে চরম দরিদ্র লোকের সংখ্যা ২.৫ শতাংশে নেমে আসবে। বর্তমানে এই হার ২১ শতাংশ।

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমবে ৮০ ভাগ !

২০৫০ সালের মধ্যে বাড়বে সম্পূর্ণ দূষণমুক্ত জ্বালানির ব্যবহার। গ্রিসহাউজ গ্যাস নিঃসরণ কমবে ৮০ ভাগ। বাড়বে রিনিউবেল এনার্জির ব্যবহার।
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবার কাছে প্রয়োজনীয় জ্বালানি পৌঁছে যাবে, যার ৯৫ শতাংশই হবে রিনিউবেল এনার্জি।

২০৫০ সাল নাগাদ বিশ্বের অর্ধেক বিদ্যুৎ উৎপাদিত হবে সৌরশক্তি থেকে। ২৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হবে বায়ুশক্তি থেকে। এছাড়া সাগরের ঢেউ এবং জিয়োথার্মাল পাওয়ারের মাধ্যমেও উৎপাদিত হবে উল্লেখযোগ্য পরিমাণের বিদ্যুৎ ও জ্বালানি।

নারী পুরুষ সমানে সমান

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য মোতাবেক ২০৫০ সাল নাগাদ বিশ্ব থেকে দূর হবে লিঙ্গ বৈষম্য। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর হয়ে সমাজে বিরাজ করবে সামাজিক সমতা।
সন্তানকে দেখাশোনার পাশাপাশি পারিবারিক কাজে সমান সমান সময় দিতে হবে নারী পুরুষকে। নারীরা যে কোনো কাজে পুরুষের সমান অনুপাতে অংশগ্রহণ করবে এবং সমান বেতন পাবে। 

নিরক্ষরতা হবে দূর

বর্তমানে বিশ্বের ২৩.৬ শতাংশ লোক লিখতে পড়তে জানেন না। কিন্তু কোপেনহেগেন কনসেনসাস সেন্টারের মতে ২০৫০ সাল নাগাদ বিশ্বের অধিকাংশ মানুষই হবে লেখাপড়া জানা। নিরক্ষর মানুষের সংখ্যা নেমে আসবে মাত্র ১২ শতাংশে। এ সব শিক্ষিত মানুষ ভূমিকা রাখবেন স্ব স্ব দেশের অর্থনৈতিক উন্নয়নে।

এ সব ভবিষ্যদ্বাণী যদি সত্যিই বাস্তবে পরিণত হয় তবে ভাবুন তো কেমন হবে ২০৫০ সালের পৃথিবী। অনেকের কি আফসোস হচ্ছে না কেন এত তাড়াতাড়ি এলাম এ পৃথিবীতে, এই ভেবে !

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪ - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/301940.html#sthash.CjO1LPmT.dpuf