Translate

রবিবার, ২৩ জুন, ২০১৩

শবে বরাত কি? নাম করন , করনীয় বজনীয়

শবে বরাত কি?
 ...................
ইসলামী আক্বীদা ও বিশ্বাস মতে বছরের প্রতিটি মাস, সপ্তাহ, দিন, ঘন্টা ও সেকেন্ড মানুষের জন্য কল্যাণকর। কোনো সময়ের ব্যাপারে অকল্যাণ ও অশুভ হওয়ার ধারণা করা ইসলামী আক্বীদা বিরোধী। কেননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কোনো সময় কিংবা জামানাকে অশুভ ও অকল্যাণকর মনে করবে না। অকল্যাণকর মনে করার অর্থই হলো, আল্লাহ পাক কে অকল্যাণকর মনের করা। বরকত ও মর্যাদার দিক থেকে এ ধরণের শ্রেষ্ঠত্বের কথা কুরআন ও হাদিসের মাধ্যমে উম্মতকে জানানো হয়েছে। যে সকল রাতেরে মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও বিশেষত্বের কথা কুরআন শরীফে এসেছে, তা হলো- শবে মেরাজ, শবে বরাত, শবে কদর ও দুই ঈদের রাত্রি।


শবে বরাত কুরআনের ভাষায় লাইলাতুল মুবারক, হাদিসের ভাষায় লাইলাতুল বারাত ও সাধারণ মুসলামদের মাঝে শবে বরাত নামে প্রশিদ্ধ।

 আরবী ভাষায় বরাত অর্থ নাজাত ও মুক্তি। আর এই রাতটি এমন, যার মধ্যে আল্লাহ পাক অগণিত/অসংখ্য মানুষের গুনাহ খাতা ক্ষমা করে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন। এ জন্য রাত্রটির নামকরণ করা হয়েছে লাইলাতুল বরাত বা শবে বরাত।

 তা ছাড়া এ রাত্রিতেে মানুষের প্রয়োজনীয় এক বৎসরের বিষয়াদীর ফয়সালা করা হয়। আর এ রাতটি শা’বানের পনেরতম রাত যা চৌদ্দ তারিখ সূর্য্যাস্ত যাওয়ার পর থেকে শুরু হয়ে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত বাকি থাকে। এ রাতটি ঈদুল ফিতর কিংবা ঈদুল আযাহর ন্যায় খুশি উদযাপনের রাত নয়।


ইসলামী শরীয়তে এর পর্যায় এতটুকুই যে, এটা একটি মোবারক ও বরকতপূর্ণ রজনী। এ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্যান্য রাতের তুলনায় অধিক পরিমাণে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকতেন। মৃত: ব্যক্তিদের ইসালে সাওয়াবের জন্য কবরস্থানে তাশরীফ নিয়ে যেতেন। আর এর পরের দিন রোযা রাখতেন। এ হলো শবে বরাত পালনের মূল পদ্ধতি যে, এ রজনীকে বেশী বেশী ইবাদত-বন্দেগী করবে। স্বীয় গুনাহ খাতার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করবে এবং কবরস্থানের গিয়ে সুন্নাত ত্বরীক্বা মতে নিজের মাতা-পিতা, আত্মীয় স্বজন এবং সকল মুসলমান নর-নারীর জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করবে। আর পরের দিন রোযা রাখবে। (তবে এসকল কাজকে অতি জরুরী মনে করা যাবেনা। এটি যার যার ব্যক্তিগত তাকওয়ার ব্যাপার। আর দল বেঁধে কবস্থানে যাবেনা বা একে জরুরী মনে করবেনা)


শবে বরাতের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন
................................................................................
হযরত আবূ হুরাইরা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে, শা’বান মাসের ১৫ পনের তারিখ দিনগত রাতে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসে বললো- হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আসমানের দিকে তাকান। নবীজি বলেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম যে, আসমানের সব ক’টি দরজা উম্মুক্ত করে দেয়া হয়েছে।
 প্রথম দরজায় দাঁড়িয়ে এক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, যে ব্যক্তি এ রাতে রুকু করবে সে অনেক ভাগ্যবান হবে।
 দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, যে ব্যক্তি এ রাতে সিজদা করবে সেও অনেক ভাগ্যবান হবে।
 তৃতীয় দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, যে ব্যক্তি এ রাতে আল্লাহ তায়ালার দরবারে দু’আ করবে সেও অনেক ভাগ্যবান হবে।
 চতুর্থ দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, যে ব্যক্তি এ রাতে আল্লাহর জিকিরে মশগুল থাকবে সেও অনেক ভাগ্যবান হবে।
 পঞ্চম দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, যে ব্যক্তি এ রাতে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করবে সেও অনেক ভাগ্যবান হবে।
 ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে অন্য এক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, আজকে সকল মুসলমান মুমিনের জন্যে সৌভাগ্য।
 সপ্তম দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, আছে কি আল্লাহর নিকট চাওয়ার মতো কোনো বান্দা? সে যা চাইবে তাকে তা দেয়া হবে এবং
 অষ্টম দরজায় দাঁড়িয়ে আরেক ফিরিস্তা ঘোষনা দিচ্ছে, আজকে যে বান্দা আল্লাহর নিকট স্বীয় গুনাহের ক্ষমা প্রার্থনা করবে তাকে ক্ষমা করে দেয়া হবে।
 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আসমানের এ দরজাগুলো কখন পর্যন্ত খোলা থাকবে। উত্তরে তিনি বললেন, রাত্রির প্রথম প্রহর থেকে সকাল হওয়া পর্যন্ত খোলা থাকবে। তার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এ রাতে আল্লাহ তায়ালা এতো পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যে পরিমাণ পশম কালব গ্রোত্রের বকরীর গায়ে রয়েছে। (গুনিয়াতুত তালেবীন : ৩৬২)
উল্লেখ্য : আরবে প্রত্যেক গোত্রেরই অধিক পরিমাণে বকরী থাকতো। কিন্তু বনূ কালবের সবচেয়ে বেশী বকরী ছিলো। এই সবগুলো বকরীর শরীরে যে পরিমাণ পশম রয়েছে, আল্লাহ তায়ালা তার থেকেও অধিক পরিমাণ বান্দাদেরকে মাফ করে দেন। এখানে মূলত সংখ্যাধিক্য বুঝানো উদ্দেশ্য। অর্থাৎ একটি বকরীর শরীরেই তো অনেক পশম থাকে, তাহলে সমস্ত বকরীগুলোর শরীরে কি পরিমাণ পশম থাকতে পারে? এতো অধিক পরিমাণে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবেন।


্------------------------------------------
প্রসঙ্গ শবে বারাআতঃ একটি নিরপেক্ষ পর্যালোচনা
•••••••••••••••••••••••••••••••••••••¥
ভূমিকা
 এই বিষয়টা সম্পর্কে কলম ধরার কোন ইচ্ছে ছিলনা। নফল ইবাদত নিয়ে অযথা বিতর্ক করা ঠিক নয়। যেখানে এদেশের নামের মুসলমানরা ফরয ছেড়ে দিচ্ছে অহরহ। হাজারো মুসলমান নাস্তিক হচ্ছে ধর্ম সম্পর্কে চূড়ান্ত অজ্ঞতার কারণে। হাজারো মুসলমান কুরআনের আক্ষরিক জ্ঞান থেকে বঞ্চিত। কেন একজন মুসলমান অন্য ধর্মাবলম্বী থেকে আলাদা তা’ই জানেনা কোটি মুসলমান। সেখানে নফল কোন আমল নিয়ে বিতর্ক করা মানে হল-ফরয সতর ঢেকে রাখা লুঙ্গি খুলে সুন্নত পাগড়ী মাথায় দেবার মত বোকামী আচরণ।


তারপরও যখন কতিপয় নামধারী আহলে হাদিস নামের হাদিস অস্বিকারকারীদের দাম্ভিকতাপূর্ণ আচরণ চলছে দেদার। নবীজী সাঃ থেকে প্রমাণিত একটি নফল আমলকে অস্বিকার করছে অযথা বিতর্ক সৃষ্টি করে। অপরদিকে রাজারবাগী, দেওয়ানবাগী, কুতুববাগী, আর আটরশী, চন্দ্রপুরী ও মাইজভান্ডারীসহ বেদআতের ধ্বজাধারী নামধারী আহলে সুন্নত ওয়াল জামাতসহ অসংখ্য মাজার -কবর এবং পীরপূজারীরা পবিত্র শবে বরাতের নামে হালুয়া রুটি আর সম্মিলিত ইবাদতের মত চূড়ান্ত পর্যায়ের হীন বেদআতি কর্ম করে যাচ্ছে ধর্ম বলে। তাই বিষয়টি সাধারণ মুসলমানদের সামনে পরিস্কার করার জন্য নিবন্ধ।


 শবে বারাআত কি?


“শব” শব্দটা ফার্সি। যার অর্থ হল-রাত। আর বরাআত এটি আরবী শব্দ। মূলত হল-براءت যার অর্থ হল “মুক্তি” তথা জাহান্নাম থেকে মুক্তির রাত হল শবে বারাআত। বরাত বলাটা ভুল। কারণ শবে বরাত (برات) মানে হল বিয়ের রাত। সুতরাং আমরা বলব-শবে বারাআত( شب براءت)


শবে বারাআতকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে “লাইলাতুন নিসফি মিন শাবান”(ليلة النصف من شعبان) তথা শাবানের অর্ধ মাসের রাত। কেউ কেউ “শবে বরাআত” নামে হাদিসে শব্দ না থাকায় এ রাতকে অস্বিকার করার মত খোড়া যুক্তি দিয়ে থাকেন। তাদেরকে আমি বলি-আমরা পাঁচ ওয়াক্ত নামায পড়া আবশ্যক বলি কুরআন হাদিসে বর্ণিত নির্দেশের কারণে। কিন্তু কুরআন হাদিসের কোথাও কি নামায শব্দ আছে? তাওহীদ কে আমরা ঈমানের শর্ত বলি। কিন্তু কুরআন হাদীসের কোথাও তাওহীদ শব্দ নেই। তাই বলে কি তাওহীদ কুরআন হাদীস দিয়ে প্রমাণিত নয়? আমরা যাকে নামায বলি সেই অর্থবোধক কুরআন হাদিসের উদ্ধৃত শব্দ “সালাত”ই হল নামায। আমরা যাকে তাওহীদ বলি কুরআন হাদীসের একত্ববাদ প্রকাশক সকল শব্দই হল এ তওহীদ। তেমনি আমরা যাকে “শবে বারাআত” বলি তথা শাবানের পনের তারিখের রাত বলে থাকি এই অর্থবোধক শব্দ হাদিসে পাওয়া গেলে তা’ই হবে শবে বারাআত। আর এই অর্থবোধক হাদীসে বর্ণিত শব্দ হল “লাইলাতুন নিসফি মিন শাবান”। সুতরাং তাই হল শবে বারাআত।
 হাদিসে শবে বারাআত

 কুরআনে শবে বারাআতের কোন উল্লেখ নাই। কুরআনে কেবল “লাইলাতুল কদর” তথা “শবে কদর” এর কথা উল্লেখ আছে। পবিত্র কুরআনের পঁচিশ নাম্বার পাড়ার সূরায়ে দুখানের ২ ও ৩ নং আয়াতে বর্ণিত মুবারক রজনী দ্বারা লাইলাতুল কদর তথা শবে কদর উদ্দেশ্য। শবে বারাআত নয়। এটাই বিশুদ্ধ বলেছেন গ্রহণযোগ্য মুফাসসিরীনে কেরাম। যার পক্ষে যুক্তিও শক্তিশালী। বিস্তারিত জানতে দেখুন-
১ আদ দুররুল মানসুর-৭/৪০১-৪০৭
 ২ তাফসীরে কাশশাফ-৪/২৭২
 ৩ তাফসীরে ইবনে কাসীর-৭/২৪৬


 ৪ তাফসীরে বাগাভী-৭/২২৭-২২৮


 বিভিন্ন হাদিসে শবে বারাআতের বর্ণনা এসেছে। যেমন-
عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه و سلم ( إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها . فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا . فيقول ألا من مستغفر لي فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر )
হযরত আলী বিন আবু তালীব রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যখন শাবান মাসের অর্ধেকের রজনী আসে [শবে বরাত] তখন তোমরা রাতে নামায পড়, আর দিনের বেলা রোযা রাখ। নিশ্চয় আল্লাহ এ রাতে সূর্য ডুবার সাথে সাথে পৃথিবীর আসমানে এসে বলেন-কোন গোনাহ ক্ষমাপ্রার্থী আছে কি আমার কাছে? আমি তাকে ক্ষমা করে দিব। কোন রিজিকপ্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দিব। কোন বিপদগ্রস্থ মুক্তি পেতে চায় কি? আমি তাকে বিপদমুক্ত করে দিব। আছে কি এমন, আছে কি তেমন? এমন বলতে থাকেন ফযর পর্যন্ত। {সূনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৩৮৮, শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৮২২}
عن عائشة : قالت فقدت رسول الله صلى الله عليه و سلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نساءك فقال إن الله عز و جل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيفغر لأكثر من عدد شعر غنم كلب
অনুবাদ-হযরত আয়শা রাঃ বলেন-এক রাতে রাসূল সাঃ কে না পেয়ে খুজতে বের হলাম। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকীতে [মদীনার কবরস্থান] গিয়ে আমি তাঁকে দেখতে পেলাম। তিনি বললেন-কি ব্যাপার আয়শা? [তুমি যে তালাশে বের হলে?] তোমার কি মনে হয় আল্লাহ এবং তাঁর রাসূল তোমার উপর কোন অবিচার করবেন? [তোমার পাওনা রাতে অন্য কোন বিবির ঘরে গিয়ে রাত্রিযাপন করবেন?] হযরত আয়শা রাঃ বললেন- আমার ধারণা হয়েছিল আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন। রাসূল সাঃ তখন বললেন-যখন শাবান মাসের ১৫ই রাত আসে অর্থাৎ যখন শবে বরাত হয়, তখন আল্লাহ পাক এ রাতে প্রথম আসমানে নেমে আসেন। তারপর বনু কালব গোত্রের বকরীর পশমের চেয়ে বেশী সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে দেন। {সুনানে তিরমিযী, হাদীস নং-৭৩৯, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৬০২৮, মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-১৫০৯}

যেহেতু গায়রে মুকাল্লিদ তথা কথিত আহলে হাদীস ভাইয়েরা এ রাতের ফযীলতকে অস্বিকার করে থাকেন। তাই তাদের কাছে গ্রহণযোগ্য এবং অন্ধভাবে মান্যবর ব্যক্তিত্ব কথিত আহলে হাদিসদের ইমাম শায়েখ নাসীরুদ্দীন আলবানী রহঃ তার প্রসিদ্ধ গ্রন্থ “আস সিলসিলাতুস সাহিহাহ আল মুজাল্লাদাতুল কামিলাহ” গ্রন্থে ৩ নং খন্ডে ১১৪৪ নং অধ্যায়ে ২১৮ নাম্বার পৃষ্ঠায় শবে বারাআত সম্পর্কে হাদিস এনে যে দীর্ঘ আলোচনা করে যে মত ব্যক্ত করেছেন তা তোলে ধরা হল-
عن معاذ بن جبل عن النبي صلى الله عليه و سلم قال : ( يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )
অনুবাদ-হযরত মুয়াজ বিন জাবাল রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-অর্ধ শাবানের রাতে [শবে বরাতে]আল্লাহ তাআলা তাঁর সমস্ত মাখলুকের প্রতি মনযোগ আরোপ করেন এবং মুশরিক ও বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ছাড়া সকলকে ক্ষমা করে দেন। {সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৬৬৫, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৫৪, মুসনাদে ইসহাক বিন রাহওয়াই, হাদীস নং-১৭০২, আল মুজামুল আওসাত, হাদীস নং-৬৭৭৬, আল মুজামুল কাবীর, হাদীস নং-২১৫, সুনানে ইবনে মাজা, হাদীস নং-১৩৯০, মুসনাদুশ শামীন, হাদীস নং-২০৩, মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-৩০৪৭৯, শুয়াবুল ঈমান, হাদীস নং-৬২০৪}

আলবানী তার সিলসিলাতুস সাহিহাহর ৩ নং খন্ডের ১৩৫ নং পৃষ্ঠায় বলেন। “এই হাদিসটি সহীহ” এটি সাহাবাদের এক জামাত বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে যার একটি অন্যটিকে শক্তিশালী করেছে। তাদের মাঝে রয়েছেন # মুয়াজ বিন জাবাল রাঃ # আবু সা’লাবা রাঃ # আব্দুল্লাহ বিন আমর রাঃ # আবু মুসা আশয়ারী রাঃ # আবু হুরায়রা রাঃ # আবু বকর সিদ্দীক রাঃ # আউফ বিন মালিক রাঃ # আয়েশা রাঃ প্রমুখ সাহাবাগণ।
 উপরে বর্ণিত সবক’টি বর্ণনাকারীর হাদিস তিনি তার কিতাবে আনার মাধ্যমে সুদীর্ঘ আলোচনার পর শেষে তিনি বলেন-
و جملة القول أن الحديث بمجموع هذه الطرق صحيح بلا ريب و الصحة تثبت بأقل منها
 عددا ما دامت سالمة من الضعف الشديد كما هو الشأن في هذا الحديث ، فما نقله
 الشيخ القاسمي رحمه الله تعالى في ” إصلاح المساجد ” ( ص ১০৭ ) عن أهل التعديل
 و التجريح أنه ليس في فضل ليلة النصف من شعبان حديث صحيح ، فليس مما ينبغي
 الاعتماد عليه ، و لئن كان أحد منهم أطلق مثل هذا القول فإنما أوتي من قبل
 التسرع و عدم وسع الجهد لتتبع الطرق على هذا النحو الذي بين يديك . و الله تعالى هو الموفق
অর্থাৎ “সারকথা হল এই যে, নিশ্চয় এই হাদিসটি এই সকল সূত্র পরম্পরা দ্বারা সহীহ, এতে কোন সন্দেহ নেই। আর সহীহ হওয়া এর থেকে কম সংখ্যক বর্ণনার দ্বারাও প্রমাণিত হয়ে যায়, যতক্ষণ না মারাত্মক কোন দুর্বলতা থেকে বেঁচে যায়, যেমন এই হাদিসটি হয়েছে। আর যা বর্ণিত শায়েখ কাসেমী থেকে তার প্রণিত “ইসলাহুল মাসাজিদ” গ্রন্থের ১০৭ নং পৃষ্ঠায় জারাহ তা’দীল ইমামদের থেকে যে, “শাবানের অর্ধ মাসের রাতের কোন ফযীলত সম্পর্কে কোন হাদিস নেই মর্মে” সেই বক্তব্যের উপর নির্ভর করা যাবেনা। আর যদি কেউ তা মেনে নেয় সে হবে ঝাঁপিয়ে পড়া(ঘারতেড়া) স্বভাবের, আর তার ব্যখ্যা-বিশ্লেষণ ও গবেষণা-উদ্ভাবনের কোন যোগ্যতাই নেই এরকমভাবে যেমন আমি করলাম”।
শায়েখ আলবানী রহঃ এর বিশ্লেষণ থেকে একথা নির্ধিদ্ধায় আমরা বলতে পারি হাদিস দ্বারা শবে বারাআত প্রমাণিত।
 একটি প্রশ্ন ও জবাব
 অনেক গায়রে মুকাল্লিদ ভাই প্রশ্ন করে থাকেন যে, এ রাত ফযীলতপূর্ণ একথা ঠিক আছে। কিন্তু এ রাতে আমল করতে হবে একথাতো কোথাও নেই। তাই আমল করা জায়েজ হবে না। বেদআত হবে।
 জবাব
 বড়ই আশ্চর্য প্রকার বলে থাকেন তারা। যে সময় ফযীলতপূর্ণ, সে সময় ইবাদত করা নিষিদ্ধ। তাহলে সে সময় ফযীলতপূর্ণ হয়ে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামীন বিভিন্ন সময়ের ফযীলতের কথা কেন বলেছেন? সে সময় নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকার জন্য? না ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য?
শবে কদরের ফযীলত কেন বলা হয়েছে? নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য? তাহলেতো একথাও বলা যায় যে, শবে কদরের ফযীলত আছে। কিন্তু সে রাতে ইবাদত করা বিদআত। কারণ কোন নির্ধারিত ইবাদতের কথা এ রাতের ব্যাপারে বর্ণিত হয়নি। এমন কথা বলাটি কি বোকামী হবে না?
ফযীলত বলা মানেই হল এ সময় ঘুমিয়ে না থেকে ইবাদতে নিমগ্ন হওয়ার তাকীদ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামীন। ঘুমিয়ে থাকলে ফযীলত অর্জিত হবে কিভাবে?
এ রাতে করণীয়
 এ মহামান্বিত রাতে করার মত নির্দিষ্ট কোন আমল নেই। সবাই কোথাও একত্র হয়ে সম্মিলিত কোন আমলও নেই। উল্লেখিত হাদীসের আলোকে এ রাতের আমল হল-
১-ইস্তিগফার তথা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা।
 ২-আড়ম্বরপূর্ণভাবে নয় স্বাভাবিকভাবে হলে কবর যিয়ারত করা।
 ৩-অনির্ধারিতভাবে নফল ইবাদত করা।
 ৪-পরদিন রোযা রাখা।
 এ রাতে বর্জনীয়
 ১ হালুয়া রুটির মত আনন্দ উল্লাসের আয়োজন। আল্লাহর কাছ থেকে মাফ পেতে হলে তার ইবাদত করতে হবে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে ফুর্তি করার মাধ্যমে নয়
 ২ আতশবাজি করা, রং ছিটানো।
 ৩ সম্মিলিত কোন আমলকে এই রাতে আবশ্যকীয় মনে করা সুষ্পষ্ট বিদআত।
 হে আল্লাহ! তুমি আমাদের সত্যকে সত্য হিসেবে উপস্থাপন করে দাও, যেন তা পালন করতে পারি, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থাপিত করে দাও, যেন এ থেকে বিরত থাকতে পারি।
 সংকলক
এম আবদুল্লাহ ভূঁইয়া

 

১৫ই শাবান : লাইলাতুল বরাত 1

১৫ই শাবান : লাইলাতুল বরাত

১৫ই শাবান অর্থাৎ ১৪ই শাবান দিবাগত রাত। হাদীস শরীফে এ রাতকে ‘লাইলাতুন নিছফি মিন শাবান’ বলা হয়েছে। এর ব্যাপারে সঠিকও ভারসাম্যপূর্ণ অবস্থান হল, এ রাতের ফযীলত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনো রূপ না দিয়ে এবং এই রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা উদ্ভাবন না করে বেশি ইবাদতকরাও নির্ভরযোগ্য রেওয়ায়াত দ্বারা প্রমাণিত। এই রাতকে অন্য সব সাধারণ রাতের মত মনে করা এবং এ রাতের ফযীলতেরব্যাপারে যত হাদীস এসেছে তার সবগুলোকে ‘মওযূ’ বা ‘যয়ীফ’মনে করা যেমন ভুল তেমনি এ রাতকে শবে কদরের মত বা তারচেয়েও বেশি ফযীলতপূর্ণ মনে করাও একটি ভিত্তিহীন ধারণা। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনটিই উচিত নয়। যতটুকু ফযীলত প্রমাণিত এ রাতকে ততটুকুইগুরুত্ব দেওয়া উচিত এবং এ কেন্দ্রিক সকল রসম-রেওয়াজ পরিহার করা উচিত।

এ রাত ও তার আমল সম্পর্কে হাদীসের নির্ভরযোগ্য বর্ণনা নিম্নরূপ :

১.

عن مالك بن يخامر عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال : يطلع الله إلى خلقه في ليلة النصف منشعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن،رواه ابن حبان وغيره ورجاله ثقات وإسناده متصل على مذهب مسلم الذي هو مذهب الجمهور في المعنعن ولم يجزم الذهبي بأن مكحولا لم يلق مالك بن يخامر كما زعم وإنما قاله على سبيل الحسبان، راجع : سير أعلامالبلاء.

মুআয ইবনে জাবাল রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদকরেছেন, ‘‘আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে (শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির প্রতি (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে মাফ করে দেন।’’- সহীহ ইবনে হিববান, হাদীস ৫৬৬৫

এই হাদীস দ্বারা প্রমাণ হচ্ছে যে, এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফেরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত হয়।কিন্তু শিরকী কাজকর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যেরব্যাপারে হিংসা-বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপকরহমত ও সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত থাকে।

হাদীসটির সনদ সহীহ। এজন্যই ইমাম ইবনে হিববান একে ‘কিতাবুস সহীহ’এ বর্ণনা করেছেন। কেউ কেউ হাদীসটিকে পারিভাষিকদৃষ্টিকোণ থেকে ‘হাসান’ বলেছেন; কিন্তু হাসান হাদীস সহীহ তথা নির্ভরযোগ্য হাদীসেরই একটি প্রকার।

ইমাম মুনযিরী, ইবনে রজব, নূরুদ্দীন হাইসামী, কাসতাল্লানী, যুরকানী এবংঅন্যান্য হাদীস বিশারদ এইহাদীসটিকে আমলযোগ্য বলেছেন। দেখুন,আততারগীব ওয়াততারহীব ২/১১৮, ৩/৪৫৯;লাতায়েফুল মাআরিফ ১৫১; মাজমাউয যাওয়াইদ ৮/৬৫; শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়্যা ১০/৫৬১

বর্তমান সময়ের প্রসিদ্ধ শায়খ নাসিরুদ্দীন আলবানীরাহ. ‘‘সিলসিলাতুল আহাদীসিস সহীহা’’ ৩/১৩৫-১৩৯-এ এই হাদীসের সমর্থনে আরো আটটি হাদীস উল্লেখ করার পর লেখেন-

وجملة القول أن الحديث يمجموع هذه الطريق صحيح بلا ريب والصحة تثبت بأقلمنها عددا ما دامت سالمة من الضعف الشديد كما هو الشأن في هذا الحديث.

‘‘এ সব রেওয়ায়াতের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদীসটি নিঃসন্দেহে সহীহ প্রমাণিত হয়।’’ এরপর শায়খ আলবানী রাহ. ওই সব লোকের বক্তব্য খন্ডন করেনযারা কোনো ধরনের খোঁজখবর ছাড়াই বলে দেন যে, শবে বরাতের ব্যাপারে কোনো সহীহ হাদীস নেই।

২. ‘‘হযরত আলা ইবনুল হারিস রাহ. থেকে বর্ণিত, আয়েশা রা. বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাযে দাঁড়ান এবংএত দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণাহল তিনি হয়ত মৃত্যুবরণ করেছেন। আমি উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তাঁর বৃদ্ধাঙ্গুলিনড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামায শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা অথবাবলেছেন, ও হুমাইরা, তোমার কি এই আশংকা হয়েছে যে, আল্লাহর রাসূল তোমারহক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না, ইয়া রাসূলুল্লাহ। আপনার দীর্ঘসেজদা থেকে আমার আশংকা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজী জিজ্ঞেস করলেন, তুমি কি জান এটা কোন্ রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন-

هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد كما هم.

‘‘এটা হল অর্ধ-শাবানের রাত। (শাবানের চৌদ্দ তারিখের দিবাগত রাত।) আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তাঁর বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদেরছেড়ে দেন তাদের অবস্থাতেই।’’-শুয়াবুল ঈমান, বাইহাকী ৩/৩৮২-৩৮৩

ইমাম বাইহাকী রাহ. এই হাদীসটি বর্ণনারপর এর সনদের ব্যাপারে বলেছেন-

هذا مرسل جيد

এই হাদীস দ্বারা প্রমাণিতহয়, এ রাতে দীর্ঘ নফল নামায পড়া, যাতে সেজদাও দীর্ঘ হবে, শরীয়তের দৃষ্টিতে কাম্য। তবে মনে রাখতে হবে যে, অনেক অনির্ভরযোগ্য ওযীফার বই-পুস্তকে নামাযের যে নির্দিষ্ট নিয়ম-কানুন লেখা আছে অর্থাৎ এত রাকাআত হতে হবে, প্রতি রাকাআতে এই সূরা এতবার পড়তে হবে-এগুলো ঠিক নয়, হাদীস শরীফে এসব নেই; এগুলো মানুষের মনগড়া পন্থা। সঠিক পদ্ধতি হল, নফল নামাযের সাধারণ নিয়মঅনুযায়ী দুই রাকাআত করে যত রাকাআত সম্ভব হয় এবং যে সূরা দিয়ে সম্ভব হয় পড়তে থাকা। কুরআন কারীম তেলওয়াত করা। দরূদ শরীফ পড়া। ইসতেগফার করা। দুআ করা এবং কিছুটা ঘুমানোর প্রয়োজন হলে ঘুমানো। এমনযেননা হয় যে, সারা রাতের দীর্ঘ ইবাদতের ক্লান্তিতেফজরেরনামায জামাআতের সাথে পড়া সম্ভব হল না

শনিবার, ২৫ মে, ২০১৩

এক নজরে ২০১১সালে আমার ওয়েবসাইটে কলাম সমূহ [ 37} কলাম


 আলহামদুলিল্লাহ দীঘদিন যাবৎ লেখা-লেখির অভ্যাস থাকা সত্বেও লেখা হয়নি , প্রকৃতির তাডনায় ৷ প্রবাস জীবন সত্যিই কষ্টকর , সব কিছুকেউ ম্লান করে দে ৷ কিন্তু ভাবলাম এভাবে অলস জীবন কখনো ঠিক না , কারো জন্য কাম্য ও নয় ৷

পরে হাঁটি হাঁটি পাঁ পাঁ করে শুরু  করলাম পথ চলার ৷ অদ্যাবধি আল্লাহর রহমতে  লেখনিতে
 আছি থাকবো ইনশাআললাহ ,

পাঠকদের সুবিধাথে
২০১১ সালের ডিসেম্বরর সব কয়টি লেখা এখানে ই এক যোগে প্রকাশ করা হলো
সকলের দোয়াই কামনায়


এম আবদুল্লাহ ভূঁইয়া

25/5/2013 ইং




[ 1 ] আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে নতুন ব্লগের সূচনা হলো  بسم الله الرحمن الحيم  

http://351224351224.blogspot.com/2011/12/blog-post.html
 [ 2 ] মায়ের সাথে নিষ্ঠুর আচরণ : অবশেষে...

http://351224351224.blogspot.com/2011/12/blog-post_04.html

[3 ]

بسم الله الرحمن الحيم করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি 

http://351224351224.blogspot.com/2011/12/blog-post_8444.html
 
[4 ] আললাহ তায়ালার শুকরিয়া ও বনধূদের কৃতজ্ঞতা 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_8177.html 
 
{ 5} যৌতুক প্রথা নারী নির্যাতনের অন্তভূক্ত 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_768.html 
 
{ 6 } প্রসঙ্গ মাজার উৎপত্তি ও কিছু কথা 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_05.html 
 
 {7} ছোট্ট একটি আমল
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_9744.html 
 
 { 8 } নূরুলগনি ইসলামীক একাডিমী কাটাছরা; মিরসরাই এর আত্বপ্রকাশ 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_8351.html 
 
{ 9} ইসলামে দাঁডির গুরুত্ব আপরিসীম [ ১ ] 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_4442.html  
 
 { 10 } ইসলামে দাঁডির গুরুত্ব আপরিসীম [ 2] 
http://351224351224.blogspot.com/2011/12/2.html 
 
{ 11 } فضل عاشوراء
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_3112.html 
 
 { 12 } ধূমপান ছাড়ার উপায় 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_1001.html 
 
 { 13 } এইডস প্রেক্ষিত বাংলাদেশ ও এর প্রতিকার [১] 
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_06.html 
 
 
 { 14 } এইডস কি ? ও কি ভাবে ছড়ায় ৷ [ পর্ব ২ ]
এইচআইভি/এইড্স কী ?
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_5150.html 
 
 { 15 } এইডস প্রতিরোধে আমাদের করনীয় [৩] 
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_1972.html 
 
{ 16 } মক্কা রয়েল টাওয়ারের বহুমাত্রিক উপযোগিতা ও ব্যবহার বিশ্ব স্বীকৃত 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_2165.html 
 
 { 17 } পবিত্র আশুরার শিক্ষা ও তাত্পর্য 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_9836.html 
 
 { 18 } শ্বাসকষ্ট একটি যন্ত্রণাদায়ক উপসর্গ ও শারীরিক সমস্যা।
 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_10.html 
 
 { 19 } বাইবেলে নারীর স্বরূপ ও ইসলামে তার অবস্থান 

http://351224351224.blogspot.com/2011/12/swidler-op.html 
 
 { 20 } প্রতিশ্রুত ইমাম মাহদী ও মাসীহ আ. ভিন্ন ভিন্ন ব্যক্তি
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_16.html 
 
 
 { 21 } পাশ্চাত্য সমাজে আদর্শ পরিবার নিয়ে কিছু ভাবনা-১
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_3686.html 
 
{ 22 } পাশ্চাত্য সমাজে আদর্শ পরিবার নিয়ে কিছু ভাবনা-২
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_6895.html 
 
 
 {23 } ফিকহে হানাফীঃ কিছু সাধারণ বৈশিষ্ট্য 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_24.html 
 
 
  {24 }ইমাম আবু হানীফার(রহ) একটি ঘটনা
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_4112.html 
 
{25 } 'ইমাম আবু হানিফা রঃ এর শাহাদাত বরনের ইতিহাস ও তাঁর জ্ঞানের গভীরতার বিবরণ 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_1394.html 
 
 
 { 26 } মূর্তি পূজা বনাম কবর বা মাজার পূজার সূচনা
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_6912.html 
 
 
 {27 }  মুসলিম বিজ্ঞানীদের নামের তালিকা
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_26.html 
 
 {28 } যিনার শাস্তি কার্যকর করার শর্তাবলী: যিনার শাস্তি কার্যকর করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে নচেৎ শাস্তি কার্যকর করা যাবে না। 
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_27.html 
 
 
{ 29 } ধূমপান ছাড়ার উপায় [ সংকলিত
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_3281.html 
 
 
 { 30 } পানির বিস্ময়কর কিছু গুনাগুন ও হাদিসে রসুল সঃ সংযোজিত
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_28.html 
 
 
 { 31 } বাইবেলে নারীর স্বরূপ ও ইসলামে তার অবস্থান

 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_5817.html 
 
 
{ 32 } নবী সা: এর বংশ পরিচিতি (আদম আ: পর্যন্ত 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_6084.html 
 
 
 { 33 } পাশ্চাত্য সমাজে আদর্শ পরিবার নিয়ে কিছু ভাবনা-২
 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_6576.html 
 
 
{ 34 } পাশ্চাত্য সমাজে আদর্শ পরিবার নিয়ে কিছু ভাবনা-১ 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_7271.html 
 
 
 { 35 } ১লা জানুয়ারি (নববর্ষ) পালন ইসলাম ও মুসলমানদের জন্য নয়
থার্টি ফার্স্ট নাইট ও ১লা জানুয়ারী পালনের ইতিহাস:
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_30.html 
 
 
 
 { 36 } প্রসংগ মাজার/ ও কবর সেজদা 
 http://351224351224.blogspot.com/2011/12/blog-post_7690.html 
 
 
 { 37 } কাদিয়ানী মতবাদ : বাংলাদেশের সম্প্রীতির জন্য বিরাট হুমকি 
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_31.html 
 
 
দ্রষ্টব্য ;:;______________________
 
 
 
 {{{{{২০১২  সালের  সকল   কলাম সমূহ দেখতে  এখানে আসুন }}}]]
 
 
 
{{{{{২০১3  সালের  সকল   কলাম সমূহ দেখতে  এখানে আসুন }}}]]

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

রবিবার, ১৯ মে, ২০১৩

শ্রমজীবীর উপার্জনই শ্রেষ্ঠতর উপার্জন

শ্রমজীবীর উপার্জনই শ্রেষ্ঠতর
প্রফেসর তোহুর আহমদ হিলালী
মানুষে মানুষে বৈষম্য অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিভিন্ন পেশা, শ্রেণী, ভাষা, লিঙ্গ, বর্ণ নানা কারণে বৈষম্য লক্ষণীয়। ইসলাম সর্বপ্রকার বৈষম্য অস্বীকার করে ঘোষণা করেÑ মানুষ কেউ কারো দাসও নয় আবার প্রভুও নয়। সব মানুষ সমানÑ এক আল্লাহর দাস এবং আদমের সন্তান। আর আদম মাটির তৈরী। ইসলাম-পূর্ব যুগে শ্রমজীবী মানুষ ও নারীসমাজ ছিল সবচেয়ে উপেক্ষিত। সমাজে চালু ছিল দাসপ্রথা এবং পণ্য হিসেবে তারা গণ্য হতো। হাটবাজারে গরু-ছাগলের মতো তারাও বেচাকেনা হতো। মাঠে কাজ করার সময় তাদের পায়ে শিকল বেঁধে দেয়া হতো, যাতে তারা পালিয়ে যেতে না পারে। মেহনতি মানুষের জন্য শুধু ততটুকু খাবার থাকত যতটুকু তাদেরকে জীবিত ও পরিশ্রমের উপযোগী রাখার জন্য প্রয়োজন হতো। তাদের কাজে সামান্য ভুলের জন্য পশুর মতো চাবুক মারা হতো। বাসস্থানের ভালো ব্যবস্থা থাকত না এবং অসুস্থ হলে চিকিৎসারও কোনো সুযোগ থাকত না। এমনকি তলোয়ার ও বর্শা হাতে দাসদের প্রভুর আঙিনায় লড়াই করার জন্য লাগিয়ে দিত। খেলার চরম মুহূর্তে কোনো দাস তার ভাইকে হত্যা করলে উপস্থিত সবাই হাততালি, অট্টহাসি ও আনন্দ-উল্লাসসহকারে হত্যাকারীকে বাহবা জানাতো। প্রভুরা দাসদের নির্দয়ভাবে হত্যা, দণ্ডদান ও শোষণ-শাসন করার একক অধিকার লাভ করেছিল। সব দেশে সব যুগে একই চিত্র লক্ষণীয়। প্রাচীন মিসরে রাজা-বাদশাহদের সমাধি (পিরামিড) তৈরিতেই কেবল তাদের ব্যবহার করা হতো না, বরং রাজা-বাদশাহদের মৃত্যুর পর যাতে তাদের কষ্ট না হয় সে জন্য বাদশাহর চাকরদের হত্যা করে তাদের সঙ্গী করে দেয়া হতো।



*****************
 আজো যদি আমরা লক্ষ করি তাহলে দেখব শ্রমজীবী মানুষ নানাভাবে নিপীড়িত-নির্যাতিত হচ্ছে। বিশেষ করে গৃহকর্মীদের নানা অত্যাচারের কাহিনী প্রতিনিয়তই আমরা শুনতে পাই। এ ছাড়া দেশের গার্মেন্ট শিল্পসহ নানা প্রতিষ্ঠানে বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে রয়েছে বিরাট বৈষম্য। এর ফলে মালিক ও শ্রমিকের মধ্যে রয়েছে ঘৃণা, বিদ্বেষ ও শত্রুতার মনোভাব এবং এই শ্রম অসন্তোষের ফলে উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হয়। যে প্রতিষ্ঠান থেকে শ্রমিকের রুটিরুজির ব্যবস্থা হয়, সেটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে তাদের একটুও বাধে না। অবশ্য এর পেছনে কুচক্রী মহলের ইন্ধনও অনেক সময় কাজ করে। আমাদের মনে রাখা দরকার, শ্রমিককে ন্যায্য পারিশ্রমিক দিলে সামষ্টিক অর্থনীতিতে তা আবার আমাদের কাছে ফিরে আসে। কারণ একজন শ্রমিক শুধু উৎপাদনেই সহায়তা করেন না, বরং উৎপাদিত জিনিস ভোগ করেও সহযোগিতা করেন। শ্রমজীবী মানুষের ভোগপ্রবণতা বেশি হওয়ায় তাদের হাতে অর্থ এলে সামগ্রিক চাহিদা বাড়ে। এর ফলে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ে এবং দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যায়।

**********

মহানবী সা:-এর আগমনের পর মানুষে মানুষে হিংসা-বিদ্বেষের পরিবর্তে এক সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বৈষম্যের সব দেয়াল ভেঙে দিয়ে তিনি ঘোষণা করেনÑ ‘ধনী-দরিদ্র, নারী-পুরুষ, মালিক-শ্রমিক, আরবীয়-অনারবীয় সবাই সমান ও পরস্পরের ভাই। শ্রেষ্ঠত্ব হলো কেবল নীতির ভিত্তিতে অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে বেশি নীতিবান (তাকওয়ার অধিকারী)।’


**সর্বপ্রকার জুলুমের তিনি অবসান ঘটান। তিনি ঘোষণা করেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার অধীনদের নিকট উত্তম।’

 ***তিনি আরো জানান, ‘যার হাত ও মুখের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয় সে মুমিন নয়।’


** নারী জাতির প্রতি বৈষম্যের অবসানকল্পে তিনি বলেন, ‘তাদের ওপর তোমাদের যেমন অধিকার, তোমাদের ওপরও তাদের সম-অধিকার।’

***তিনি আরো ঘোষণা করেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম।’


***কায়িক ও মানসিক কর্মতৎপরতার মাধ্যমে কোনো উৎপাদনশীল কাজ করাকে বলা হয় শ্রম।


*** আর যারা শ্রম দান করেন বা বিক্রি করেন তাদেরকে বলা হয় শ্রমিক।

/*** ইসলামি অর্থনৈতিক ফিকহের ভাষায়Ñ ‘দেহ ও মনের তৎপরতাই শ্রম।’


 কৃষি, শিল্প ও খনিতে (বস্তুগত উৎপাদন) নিয়োজিত এবং অফিস-আদালত, ব্যবসায়-বাণিজ্য ও বাসাবাড়িসহ বিভিন্ন সেবা খাতে নিয়োজিত কাজকর্মকে আমরা শ্রম হিসেবে বিবেচনা করি। ইসলাম সব ধরনের শ্রমকে মর্যাদার আসনে আসীন করেছে।

ইসলামের নবী কোনো কাজকেই ঘৃণা করেননি। তিনি নিজে ছাগল চরাতেন। শ্রমের বিনিময়ে উপার্জনকে তিনি শ্রেষ্ঠতম উপার্জন বলে আখ্যায়িত করেছেন।

***** তিনি বলেন, ‘শ্রমজীবীর উপার্জনই শ্রেষ্ঠতর, যদি সে সৎ উপার্জনশীল হয়।’ তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘কোন ধরনের উপার্জন শ্রেষ্ঠতর’? তিনি জবাব দিলেনÑ ‘নিজের শ্রমলব্ধ উপার্জন।’ তিনি বলেন, ‘নিজের পরিজনের নিমিত্তে হালাল উপার্জনে ব্যাপৃত থাকো, কেননা এ নিশ্চয়ই আল্লাহর রাহে জেহাদ করার মতোই।’ তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি শ্রমজনিত কারণে কান্ত সন্ধ্যা যাপন করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়েই তার সন্ধ্যা অতিবাহিত করে।’ আর আল্লাহ নিজেই বলেন, ‘যখন ফরজ নামাজ তোমাদের শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ তালাশে ব্যাপৃত থাকো।’ ভিক্ষাবৃত্তিকে আল্লাহর রাসূল সা: খুবই ঘৃণা করতেন। তিনি বলতেন, ‘যে ব্যক্তি আমার সাথে ওয়াদাবদ্ধ হবে যে, সে কোনো দিন ভিক্ষা করবে না তার জান্নাত লাভের দায়িত্ব আমি নিলাম।’ তিনি ভিক্ষালব্ধ খাদ্যকে অগ্নিদগ্ধ পাথর বলে অভিহিত করেছেন।



*****ইসলামে সব ধরনের শ্রমকেই সম্মান দেয়া হয়েছে। হাদিসে শ্রম দিয়ে উপার্জনকারী ব্যক্তিকে আল্লাহর বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইসলাম শ্রমকে উৎপাদন ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ হিসেবে বিবেচনা করে।

 উৎপাদনের ক্ষেত্রে একজনের পুঁজি ও অন্যজনের শ্রমকে একত্র করে পারস্পরিক চুক্তি ভিত্তিতে লভ্যাংশ বণ্টন করে নেয়াকে ইসলামে উৎসাহিত করা হয়েছে। একে বলা হয় মুদারাবা ব্যবস্থা। এই পদ্ধতিতে শ্রম-মালিক ও পুঁজি-মালিক উভয়ই উৎপাদনে মালিক হন।

** এ ছাড়া মজুরি ভিত্তিতে নিয়োগও অনুমোদন করা হয়েছে। এ ব্যাপারে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি শ্রমিকের প্রয়োজনের প্রতিও দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সা: বলেন, ‘তোমাদের অধীনরা তোমাদের ভাই। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দেবে, তোমরা যা পরবে তাদেরকে তা-ই দেবে।’ ভাইয়ের সম্পর্ক বিবেচনা করলে আর শোষণের প্রশ্ন ওঠে না।


 খাওয়া-পরার ক্ষেত্রে ইসলাম মালিক-শ্রমিকের একই মান বিবেচনা করে ন্যূনতম মজুরি এমন পরিমাণ নির্ধারণ করতে বলে, যাতে সে সন্তোষজনক জীবন পরিচালনা করতে পারে।


পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে বিলম্ব ও হয়রানিকে কঠোর ভাষায় নিষেধ করা হয়েছে।
******************************************************************রাসূল সা: বলেছেন, ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করো।’ তিনি আরো বলেন, ‘যেকোনো মজুরকে খাটিয়ে নিজের পুরোপুরি কাজ আদায় করে নেয় কিন্তু তার মজুরি দেয় না, কিয়ামতের দিন আমি তার দুশমন হবো। আর আমি যার দুশমন হবো তাকে আমি লাঞ্ছিত ও বিপদগ্রস্ত করেই ছাড়ব।

’ রাসূল সা: যখনই শ্রমিক-মালিকের সম্পর্ক বিষয়ে কথা বলতেন, তখনই তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন আর বলতেন, ‘যারা তোমাদের কাজ করে তারা তোমাদের ভাই। আল্লাহ এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন।’ মালিককে সাবধান করে দিয়েছেন এই বলে, ‘তোমরা প্রত্যেকেই একেকজন দায়িত্বশীল। আর প্রত্যেকেই তার অধীন ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ ইসলাম মালিকদের শ্রমিকের সমস্যা বিবেচনার ক্ষেত্রে তাদেরকে আল্লাহর বান্দাহ, প্রতিনিধি ও বন্ধু হিসেবে বিবেচনা করতে বলে।

*****রাসূল সা: বলেন, ‘তাদের ওপর এমন কাজের বোঝা চাপিয়ে দিয়ো না যা অত্যন্ত কষ্টকর। অগত্যা যদি করতেই হয়, তবে নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে তাদেরকে সাহায্য করো।’ নবী সা: আরো বলেন, ‘তোমরা অধীনদের সাথে সদ্ব্যবহার করবে এবং তাদেরকে কোনো কষ্ট দেবে না। তোমরা কি জানো না, তোমাদের মতো তাদেরও একটি হৃদয় আছে। ব্যথাদানে তারা দুঃখিত হয় এবং কষ্ট বোধ করে। আরাম ও শান্তি দিলে সন্তুষ্ট হয়। তোমাদের কী হয়েছে যে তোমরা তাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করো না।’

*** হজরত সা: বলেন, ‘মজুর-চাকরদের অসংখ্যবার ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ। তাদের অপরাধ প্রতিদিন ৭০ বার হলেও ক্ষমা করে দিয়ো।’ শ্রমিকদের প্রতি মালিকের দায়িত্ব প্রসঙ্গে হাদিসে এসেছে, ‘তোমাদের কোনো ভৃত্য তোমাদের জন্য যখন খাদ্য প্রস্তুত করে নিয়ে আসে, তখন তাকে হাতে ধরে খেতে বসাও। সে যদি অস্বীকার করে তবে দু-এক মুঠো খাদ্য তাকে অবশ্যই দেবে।’

**** মৃত্যুর সময় রাসূল সা:-এর মুখ দিয়ে যে শব্দ বেরিয়ে আসছিল তা ছিলÑ ‘নামাজের প্রতি খেয়াল রাখো আর যারা তোমাদের অধীন তাদের অধিকার ভুলে যেয়ো না।’

*****পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিককে একজন অর্থনৈতিক জীব হিসেবে বিবেচনা করা হয় এবং তার কাছ থেকে বাড়তি উৎপাদনের মাধ্যমে কিভাবে মুনাফার অঙ্ক স্ফীত করা যায় সে দিকেই দৃষ্টি থাকে মালিকের। ফলে শ্রমিক-মালিকের পরস্পরের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলির সমাবেশ না হয়ে সৃষ্টি হয় পরস্পরের মধ্যে শত্রুতা। অথচ ইসলাম ভাইয়ের সম্পর্ক উল্লেখ করে মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য উভয়ের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে দিয়েছে। ইসলামের দৃষ্টিতে একজন শ্রমিক কেবল তার উদরপূর্তির জন্যই মালিকের কাজ করবে না বরং তার আখিরাতের সাফল্য এর মধ্যে নিহিত রয়েছে। সে তার মালিকের কাজ পূর্ণ বিশ্বস্ততা ও শক্তিসামর্থ্যকে পরিপূর্ণভাবে ব্যবহারের মাধ্যমে সম্পন্ন করবে।



 এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন,


‘সর্বোত্তম শ্রমিক সেই যে শক্তিশালী ও আমানতদার’Ñ কাসাস ২৬। নবী সা: বলেন, ‘যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই।’ মালিকের সম্পদ রক্ষণাবেক্ষণ করা, অপচয় না করা, আত্মসাৎ না করা, সঠিক হিসাব পেশ করা একজন শ্রমিকের দায়িত্ব।


 এ প্রসঙ্গে রাসূল সা: বলেন, ‘কাউকে কোনো ব্যাপারে দায়িত্ব প্রদান করা হলে সে তার নিজের কাজ যত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করে তার ওপর অর্পিত দায়িত্ব তদ্রƒপ না করলে কিয়ামতের দিন তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’
 তিনি আরো বলেন, ‘কারো ওপর কোনো দায়িত্ব অর্জিত হলে সে যদি এক টুকরো সুতা বা তার চেয়েও কোনো ুদ্র জিনিস খেয়ানত করে তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে সে উত্থিত হবে।’ আল্লাহ পাক বলেন, ‘এদেরকে বেদনাদায়ক শাস্তি প্রদান করা হবে যারা তাৎফিক অর্থাৎ মাপে কম-বেশ করে।

 নিজের হক নেয়ার সময় পুরোপুরি আদায় করে নেয় কিন্তু অন্যকে মেপে দিতে গেলেই কম দেয়’Ñ মুতাফ্ফিফিন ১-৩। তাৎফিক অর্থে ওই সব মজদুরও বলে যারা নির্ধারিত পারিশ্রমিক পুরোপুরি উসুল করেও কাজে গাফিলতি করে।


আজকে শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে বাস্তবে আমরা কী দেখছি। আমাদের আচরণ দেখে মনেই হয় না যে, আমরা বিশ্বাসী জাতি। আজ মালিকের বিরুদ্ধে শোষণের অভিযোগের পাশাপাশি শ্রমিকের দায়িত্ব অবহেলা ও গাফিলতির অভিযোগ এবং সাথে সাথে রয়েছে পরস্পরের প্রতি সন্দেহ-সংশয়। গার্মেন্ট শিল্পে এই সন্দেহ-সংশয়ের কারণেই কারখানার বেশির ভাগ গেট বন্ধ রাখে, যার ফলে কোনো সময় অগ্নিকাণ্ড ঘটলে অনেক হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে মালিকের প্রতি শ্রমিক পোষণ করে ঘৃণা ও বিদ্বেষ এবং শ্রমিকের প্রতি মালিক পোষণ করে সন্দেহ ও অবিশ্বাস। ইসলামের ওপর উভয়ে প্রতিষ্ঠিত না থাকায় আজকের এই পরিণতি।

অথচ ইসলাম উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের কথা বলে। একজন শ্রমিক তার ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শুধু ন্যায্য পারিশ্রমিকই নয়, বরং সাথে সাথে লাভ করতে পারত আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ।

রাসূল সা: বলেন, ‘তিন শ্রেণীর লোকদের দ্বিগুণ সাওয়াব দেয়া হবে। তাদের একজন সেই যে নিজের মালিকের হক আদায় করে এবং সাথে আল্লাহর হকও।’ তিনি আরো বলেন, ‘যে অধীনস্থ খাদেম আল্লাহ ও তার মালিকের অনুগত থেকে দায়িত্ব পালন করে তাকে মালিকের সত্তর বছর আগে বেহেশতে প্রবেশ করানো হবে।’

ইসলাম শুধু শ্রমিক-মালিক সুসম্পর্ক প্রতিষ্ঠার কথাই বলে না বরং সমগ্র মানবজাতির মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ ও শত্রুতার পরিবর্তে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তুলতে চায়।

 ইসলামের দৃষ্টিতে সবার স্রষ্টা ও রব এক আল্লাহ এবং সবার পিতা এক আদম আ:। এই সম্পর্কের ভিত্তিতে গড়ে তুলতে চায় বিশ্বভ্রাতৃত্ব। এটা তখনই সম্ভব যখন বিশ্বের মানুষ তাদের জীবনব্যবস্থা হিসেবে স্রষ্টার দেয়া বিধান পূর্ণাঙ্গভাবে মেনে নেবে। আর এ বিধান কায়েমের দায়িত্ব দিয়েই আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সা:। নবীর উত্তরসূরি হিসেবে এ দায়িত্ব এখন আমাদেরই। আর ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক-মালিক, নারী-শিশু-পুরুষ সর্বশ্রেণীর মানুষ পাবে তাদের অধিকার, দূর হবে সব প্রকার অশান্তি ও হানাহানি এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হবে শান্তি ও নিরাপত্তা।
লেখক : শিক্ষাবিদ ,প্রফেসর তোহুর আহমদ হিলালী 
http://islambarta.com/2013/05/6700/

 

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৩

আহলে সুন্নাত তথা ওলামায়ে দেওবন্দি ও আহলে হাদীস তথা ওহাবীদের সাথে ৮টি পাথক্য


আহলে হাতবিরোধ দীসের সাথে আহলে সুন্নাতের সাথে  যে সব ক্ষেত্রে মতবিরোধ  

*******************************                   

১. তাকলীদ প্রসঙ্গ সাহাবা,তাবেঈন ও তাবে-তাবেঈন অর্থাৎ চার মাযহাবের ইমামগণের তাকলীদ করাকে তারা বিদ‘আত বা শিরক বলে। অথচ কুরআন ও হাদীসের আলোকে ‘আহলে সুন্নাত ওয়াল জামা‘আত’-এর নীতি-আদর্শ হলো, যে ব্যক্তি ইজতিহাদ করার যোগ্যতা, তার জন্য ইজতিহাদ করা জরুরী। তাকলীদ করা অবৈধ। আর যার মাঝে ইজতিহাদের যোগ্যতা নেই, তার জন্য কোনো এক মুজতাহিদ ইমামের মাযহাবের তাকলীদ করা ওয়াজিব।


২. আল্লাহর গুনাবলী প্রসঙ্গ কুরআন, হাদীসে এমন কিছু শব্দ দ্বারা আল্লাহ তা‘আলার গুনাবলির বিবরণ আছে, যেগুলোর বাহ্যিক অর্থে আল্লাহর আকৃতি,দেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ প্রমাণিত হয়। এধরনের আয়াত ও হাদীসের ক্ষেত্রে “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”এর মতাদর্শ হলো, এগুলোর বাহ্যিক অর্থ গ্রহণ করা হবে না। কারণ বাহ্যিক অর্থ   গ্রহণ করলে কুরআনের আয়াতليس كمثله شيئ وهو السميع البصير অর্থাৎ “আল্লাহর সমতুল্য কিছুই নেই, তিনি শুনেন ও দেখেন”।(সূরা শুয়ারা-১১) এর পরিপন্থী হয়ে কুরআন অমান্য করার নামান্তর হয়। কিন্তু আমাদের দেশের আহলে হাদীস এ নীতিতে বিশ্বাসী নয়। তারা এমন মতাদর্শের অনুসারী যা “আহলে সুন্নাত ওয়াল জামাআত” এর মাপকাঠিতে পড়ে না। বরং তারা “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”এর ইমামদ্বয় যথাক্রমে আবুল হাসান আশআরী ও আবু মানসুর মাতুরীদিকে পথভ্রষ্ট ও গোমরাহ বলে প্রচার করে।

৩. দোয়ার মধ্যে উসিলা প্রসঙ্গ
কুরআন-হাদীসের যেসব অবস্থায় উসিলা দিয়ে দোয়া করার ফযিলত ও বৈধতা প্রমাণিত “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”সে উসিলাকে যথাযথ স্থানে বৈধ বা মুস্তাহাব মনে করেন। সারকথা হল, জীবিত বা মৃতব্যক্তি নিজের আমল ও অন্যের আমল দ্বারা উসিলা গ্রহণ সর্বাবস্থায় জায়েয। কারণ এ সবগুলোর মূলকথা হলো, আল্লাহ তা‘য়ালার উসিলা ধারণ। অথচ লা-মাযহাবীরা এ বিষয়ে গোঁড়ামির পথ অবলম্বন করে, বৈধকে অবৈধ সাব্যস্ত করে। যা বহু আয়াত ও হাদীসের অপব্যাখ্যার শামিল।

৪.ঝাড়-ফুঁক

কুরআনের আয়াত,আল্লাহর নাম এবং হাদীসে বর্ণিত দোয়াসমূহ দ্বারা ঝাড়-ফুঁক, তাবিজ-কবজ করা “আহলে সুন্নাত ওয়াল জামাআত”এর নীতি-আদর্শে বৈধ। তবে লা-মাযহাবীরা এ নিয়ে চরম বাড়াবাড়ি ও একগুঁয়েমীর নীতি অবলম্বন করে তাবিজ-কবজকে কুফর আখ্যায়িত করে।
‘
আল-লুমআত শরহে মিশকাত’-এ উল্লেখ আছে ,
وهي جائزة بالقرآن والاسماء الالهية ومافي معناها بالاتفاق
ঝাড়-ফুঁক কুরআন, আসমায়ে হুসনা ও অনুরূপ অর্থ বিশিষ্ট বাক্য দ্বারা জায়েয ও বৈধ। তবে যে কালামের অর্থ জানা যায় না, অনারবী ভাষায় শিরকযুক্ত কালাম দ্বারা তাবিজ-কবজ,ঝাড়-ফুঁক করলে এবং এগুলোর নিজস্ব ক্ষমতা আছে মনে করলে তা অবৈধ বলে বিবেচিত হবে। যে হাদীসে ঝাড়-ফুঁক ও তাবিজকে শিরক বলা হয়েছে তা উপরোক্ত কারণ পাওয়া যাওয়ার শর্তে বলা হয়েছে।

৫. রাসূলের রওযা যিয়ারতের নিয়তে মদিনা যাওয়া প্রসঙ্গ
আমাদের দেশের আহলে হাদীসগণ আল্লামা ইবনে তাইমিয়া ও কাজী ইয়াজ রহ.-এর ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে সাহাবা, তাবেঈনের আমল ও আদর্শের বিপরীতে এ নিয়ে নতুন বিতর্ক ও ফিতনার সূত্রপাত ঘটাচ্ছে। এ ব্যাপারে তাদের বক্তব্য হল, মুসলমান মদিনা শরীফে যাবে একমাত্র মসজিদে নববীতে নামায পড়ার নিয়তে। রওযা শরীফ যিয়ারতের নিয়তে মদিনা গমন অবৈধ, কারণ হাদীস শরীফে এসেছে- لاتشدوا الرحال الا الي ثلثة مساجد…الخ “মসজিদে নববী, হারাম শরীফ ও মসজিদে আকসা ছাড়া অন্য কোনো কিছুর উদ্দেশ্যে সফর করা যাবে না”।

হাদীসের উক্ত ব্যাখ্যা নিতান্ত ইবনে তাইমিয়ার নিজস্ব ব্যাখ্যা। অথচ সকল মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে, উক্ত তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। অর্থাৎ তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা এ হাদীসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অন্যান্য স্থানে সফর করার বিষয়টি এর অন্তর্ভুক্তই নয়। এটাই সঠিক ব্যাখ্যা। তাহলে রওযা যিয়ারতের উদ্দেশ্যে গমন কিভাবে অবৈধ। কারণ এর অনুকূলে হাদীস পাওয়া যায়। তাছাড়া আল্লামা আইনী ও আসকালানী রহ.সহ সকল মুহাদ্দিস এ ব্যাখ্যাকে সঠিক বলেছেন। তাই রাসূলের রওযা যিয়ারতের উদ্দেশ্যে মদিনা গমন করা শরীয়তসম্মত।

৬. জুম‘আর খুতবা অনারবীতে পড়া প্রসঙ্গ
সম্প্রতি আহলে হাদীসরা জুম‘আর খুতবা অনারবীতে ও আঞ্চলিক ভাষায় পড়ার কথা বলে থাকে। এ প্রসঙ্গে তাদের কোনো দলীল-প্রমাণ নেই। কারণ রাসূল স. ও সাহাবাদের যুগে কখনো অনারবীতে খুতবা দেয়ার প্রমাণ মেলে না। সাহাবিদের মধ্যে যারা ভিন্ন ভাষাভাষী ছিলেন, তারাও নিজেদের দেশে মাতৃভাষায় খুতবা পড়েননি। একারণেই ইসলামের প্রথম যুগ থেকে আজ পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বহু ভাষার মুসলমান থাকা সত্ত্বেও কেবলমাত্র আরবী ভাষায়ই খুতবা পড়ার নিয়ম চালু হয়ে আসছে।
হ্যাঁ, লা-মাযহাবীদের নিকট শুধু যুক্তি ও কিয়াস আছে।

অথচ তারা যুক্তি কিয়াসের বিরোধী। তারা শুধু কুরআন,হাদীস মানার দাবী করে থাকে। এ বিষয়ে কুরআন,হাদিস বাদ দিয়ে মনগড়া যুক্তির ভিত্তিতে অনারবী ভাষায় খুতবা পড়ার প্রথা চালু করা “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”এর মৌলিক আদর্শ ও মাপকাঠি বিরোধী। তাই তারা এ বিষয়েও “আহলে সুন্নাত ওয়াল জামাআত”থেকে বহির্ভূত।

৭. নামাযে মুক্তাদির সূরা ফাতেহা পড়া,জোরে আমীন বলা,
বার বার হাত উঠানো প্রসঙ্গ


এ বিষয়গুলো এমন যে, রাসূল স. থেকে এসব বিষয়ে বিভিন্ন রকম বিবরণ পাওয়া যায়। ফলে এর ব্যাখ্যায় মাযহাবের ইমামগণ মতবিরোধ করেছেন। মুজতাহিদগণের মতামত দেয়ার অধিকার কুরআন-সুন্নাহ কর্তৃক প্রমাণিত। যারা মুজতাহিদ নন, তারা যে ইমামের তাকলীদ করেন সে ইমামের মতানুসারে আমল করাই “আহলে সুন্নাত ওয়াল জামাআত”এর আদর্শ। যেমন, মুক্তাদি নামাযে ফাতেহা পড়া। এ ব্যাপারে বিভিন্ন রকম আয়াত ও হাদীস রয়েছে। ইমাম শাফেয়ী রহ. ফাতেহা পড়াকে ওয়াজিব বলেছেন, তাই শাফেয়ী মাযহাবের অনুসারীদের জন্য ইমামের পিছনে ফাতেহা পড়াই “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”-এর আদর্শ।
ইমাম আবু হানিফা রহ. ইমামের পিছনে ফাতেহা পড়াকে নাজায়েয বলেছেন, তাই হানাফিদের জন্য ইমামের পিছনে ফাতেহা না পড়াই “আহলে সুন্নাত ওয়াল জামাআত”-এর আদর্শ।

পক্ষান্তরে লা-মাযহাবীরা মুজতাহিদও নন যে, নিজেরাই একটি স্বতন্ত্র মত উদ্ভাবন করবেন। আবার কোন মাযহাবের অনুসারীও নন যে, ইমামের মাযহাব মতে আমল করবেন। তাহলে মুক্তাদি হয়ে ইমামের পিছনে সূরায়ে ফাতেহা পড়াও তাদের জন্য সুন্নাত হবেনা, না পড়াও সুন্নাত বলে গণ্য হবে না। তা সত্ত্বেও ইমাম আবু হানিফা রহ. এর মত মুজতাহিদের ইজতিহাদকে ভুল আখ্যা দিয়ে সূরা ফাতিহা পড়ার উপর চেঁচামেচি করা আহলে সুন্নাতের আদর্শ পরিপন্থী, যা তারা করে থাকেন।

মুজতাহিদ না হয়ে কোন মুজতাহিদের তাকলীদ না করে নামাযে বার বার হাত উঠানো বা না উঠানো কোনোটিই সুন্নাতের অনুকরণ হবে না। আমীন জোরে বললেও সুন্নাতের অনুকরণ হবে না। আস্তে বললেও হবে না। তাই এসব বিষয়ে নিজস্ব মতামত প্রকাশ করা “আহলে সুন্নাত ওয়াল জামাআত”-এর আদর্শ পরিপন্থী। তাই তারা এসব ব্যাপারেও “আহলে সুন্নাত ওয়াল জামা‘আত”বিরোধী।

৮. তাসাওফ ও আত্মশুদ্ধির ব্যাপারে বাড়াবাড়ি
শরীয়ত ও তরীকত উভয়ই ইসলামের অঙ্গ,একটি অপরটির পরিপূরক। ইসলামে শরীয়তবিহীন তরীকতের যেমন অনুমোদন নেই, তেমনি তরীকতবিহীন শরীয়তেরও কোনো মূল্য নেই। মানুষের বিবেক যেন পাহারা দিচ্ছে শরীয়তকে, আর অন্তর পাহারা দিচ্ছে তরীকতকে। সাহাবায়ে কিরাম, আসলাফ এ আদর্শের উপরই প্রতিষ্ঠিত ছিলেন।
তাই “আহলে সুন্নাত ওয়াল জামাআত”-এর আদর্শ হলো, যেভাবে শরীয়তের যাহেরী বিধানের উপর আমল করা জরুরী। তদ্রুপ ইখলাস, তাকওয়া,সবর, শোকর প্রভৃতি আত্মার গুনাবলি অর্জন এবং রিয়া, অহংকার, হিংসা-বিদ্বেষ প্রভৃতি অন্তরের ব্যাধিগুলো দূর করাও মুমিনের উপর ওয়াজিব।

ইরশাদ হয়েছে, قد افلح من زكها وقد خاب من دسها অর্থাৎ “সফলকাম সে, যে নিজের তাযকিয়া তথা আত্মশুদ্ধি করে” আর আত্মশুদ্ধির এ সাধনাকে বলা হয় আধ্যাত্মিক সাধনা। হাদীসের ভাষায় এর নাম ইহসান। যা বুখারী শরীফের ঐতিহাসিক ‘হাদীসে জিবরাঈল’-এ উল্লেখ হয়েছে।
কুরআন-হাদিস এবং সাহাবাদের অনুকরণে তাসাওফকে জরুরী মনে করা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ।

তবে এতে অতিমাত্রায় আসক্তি কুরআন-সুন্নাহ বিকৃতির শামিল, যা ভণ্ডপীরের স্বভাব। এটা যেমন হারাম ও বাতিল বলে গণ্য, তেমনি ভাবে হাদীসের ইহসানের ব্যাখ্যা না মেনে আধ্যাত্মিক সাধনাকে শিরক বা বিদ‘আত বলা, যা লা-মাযহাবীদের আদর্শ তাও বাতিল ও ভ্রষ্টতা এবং কুরআন-হাদীস বিকৃতি।